Saturday, June 13, 2026

প্রকাশ‍্যে বিসিসিআইয়ের আর্থিক খতিয়ান, গত পাঁচ বছরে লাভের পরিমাণ আকাশ ছোঁয়া : সূত্র

Date:

Share post:

প্রকাশ‍্যে এল ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক খতিয়ান। বিসিসিআই অন‍্যান‍্য ক্রিকেট বোর্ডের তুলনায় এমনিতেই ধনী বোর্ড। কিন্তু এতদিন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক হিসাব খুব একটা প্রকাশ্যে আসত না। তবে বৃহস্পতিবার তা প্রকাশ্যে এল। জানা গিয়েছে, গত পাঁচ বছরে ১২,৪০০ কোটি টাকা লাভ হয়েছে বিসিসিআইয়ের। ২০১৭-১৮ থেকে ২০২১-২০২২-এর মার্চ পর্যন্ত লাভের পরিমাণ সংসদে পেশ করেছেন এক মন্ত্রী। তার মধ্যে ২০২১-২২ অর্থবর্ষেই বোর্ডের লাভের পরিমাণ সবচেয়ে বেশি।

এদিন সংসদে এক মন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবর্ষে বোর্ডের আয় হয়েছে ৭৫৯৬ কোটি টাকা। খরচ হয়েছে ৩০৫৮ কোটি টাকা। অর্থাৎ লাভের পরিমাণ ৪৫৩৮ কোটি টাকা। যে পাঁচ অর্থবর্ষের হিসাব দেখানো হয়েছে, তার মধ্যে ২০২১-২২ অর্থবর্ষেই বোর্ডের লাভের পরিমাণ সবচেয়ে বেশি। জানা যাচ্ছে, সম্প্রচার স্বত্ব বিক্রি করে প্রচুর লাভ হয়েছে বোর্ডের। সাধারণত বোর্ডের আর্থিক খতিয়ান প্রকাশ্যে আনা হয় না। কিন্তু এদিন গত পাঁচ বছরের আর্থিক খতিয়ান সামনে আনেন সংসদের ওই মন্ত্রী।

এছাড়াও জানা যাচ্ছে, ২০২৪-২৭ সময়কালে আইসিসির থেকে লভ্যাংশের ৩৮.৫ শতাংশ, অর্থাৎ প্রতি বছরে আনুমানিক ১৯০০ কোটি টাকা করে পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর পাশাপাশি সম্প্রচার স্বত্ব থেকে প্রাপ্ত অর্থও যোগ হবে বিসিসিআইয়ের খাতায়। এছাড়াও, দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজের সম্প্রচার স্বত্ব, সেখান থেকে মোটা টাকা ঢোকার কথা বিসিসিআইয়ের  কোষাগারে।

আরও পড়ুন:কলকাতা লিগে দুরন্ত জয় মোহনবাগানের, FCI-কে হারাল ৫-০ গোলে

 

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...