Thursday, May 14, 2026

সুপ্রিম জয় রাজ্য নির্বাচন কমিশনের, শীর্ষ আদালতে ভর্ৎ.সিত NHRC-র ‘অতিসক্রিয়তা’

Date:

Share post:

বাংলার পঞ্চায়েত ভোটে (Panchayat Election) জাতীয় মানবাধিকার কমিশনের নাক গলানোর বিষয়ে বড় জয় পেলে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশই বহাল রইল। শনিবার, হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে NHRC দায়ের করা SLP খারিজ করা হয়েছে। শুধু তাই নয়, মানবাধিকার কমিশনের পদক্ষেপ সংবিধান বিরোধী বলেও ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে কয়েকটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে। এরপরেই বাংলায় পর্যবেক্ষক পাঠাবে বলে জানায় জাতীয় মানবাধিকার কমিশন। নোটিশও পাঠানো হয়। যদিও মণিপুর-সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে চরম হিংসার ঘটনা ঘটলেও, তা নিয়ে কোনও হেলদোল নেই NHRC-র। মানবাধিকার কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। মানবাধিকার কমিশনের নোটিশ খারিজ হয় উচ্চ আদালতে। জল গড়ায় সুপ্রিম কোর্টে।

শনিবার, জাতীয় মানবাধিকার কমিশনের পদক্ষেপকে ‘অতিসক্রিয়তা’ বলে কটাক্ষ করেছে করেছে শীর্ষ আদালত। রায়ে বিচারপতি বি ভি নাগারত্নার বেঞ্চ জানায়, অতি সক্রিয়তায় দেখিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ পাঠানো ও পর্যবেক্ষক নিয়োগের যে পদক্ষেপ NHRC করেছিল তা সংবিধান বিরোধী। সুপ্রিম কোর্টে বড় জয় পেলে রাজ্য নির্বাচন কমিশন।

 

 

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...