Saturday, June 13, 2026

মাঠে বসে ডার্বি দেখতে পারেন অরিজিৎ, বড় ম‍্যাচে নিষিদ্ধ টিফো, ব্যানার

Date:

Share post:

রাত পোহালেই বড় ম‍্যাচ। মরশুমের প্রথম ডার্বি। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ম‍্যাচে ইস্টবেঙ্গল এফসির মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। ডার্বি নিয়ে ইতিমধ্যে ফুটতে শুরু করেছে শহর কলকাতা। ডার্বিতে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া জুয়ান ফেরান্দোর দল। অপর দিকে নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। বড় ম্যাচ নিয়ে যখন তোলপাড় বাংলার মানুষ। এরই মাঝে এল বড় খবর। জানা যাচ্ছে, শনিবাসরীয় ডার্বি দেখতে ভিআইপি বক্সে থাকতে পারেন অরিজিৎ সিং।

প্রসঙ্গত ২০২৩ ডুরান্ড কাপের থিম সং “ভিডে” গেয়েছেন অরিজিৎ সিং। তাঁর সঙ্গে এই গানে গলা মিলিয়েছিলেন ডিভাইন। এছাড়াও মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, বাংলার দুই বড় ক্লাবের জন্যেও গান গেয়েছেন অরিজিৎ।

এদিকে মরশুমের প্রথম বড় ম‍্যাচ। এই ম‍্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা থাকে তুঙ্গে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢল নামে দুই দলের সমর্থকদের। তাই এই ম‍্যাচের নিরাপত্তা ব‍্যবস্থা জোরদার করল বিধানগর কমিশনারেট। শনিবারের ডার্বির আগে ডিসিপি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন শনিবারের ম্যাচে কী কী নিয়ে খেলা দেখতে ঢোকা যাবে না।
মরশুমের প্রথম ডার্বি ম্যাচে মোট ৬৩,৫০০ জন দর্শকের অনুমতি দিয়েছে পুলিশ প্রশাসন, এমনটাই জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জানা যাচ্ছে, শনিবারের ম্যাচে ব্যানার, পোস্টার, টিফো, ড্রাম নিষিদ্ধ ডুরান্ড কাপের ডার্বিতে। এমন নির্দেশিকা জারি করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট ও ডুরান্ড কমিটি। গত কয়েক বছরে ডার্বিতে অন্য মাত্রা যোগ করেছে দুর্দান্ত টিফো। দুই দলের সমর্থকরা টিফো বানিয়ে তাক লাগিয়ে দেন। তবে এবার ডুরান্ড কাপে হয়ত তেমনটা হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “শনিবারের ম্যাচে ব্যানার, পোস্টার, টিফো, ড্রাম নিষিদ্ধ। ঢোকা যাবে না, দেশলাই, লাইটার বা বাজি নিয়েও।”

ডার্বি ম্যাচে বারেবারে উত্তপ্ত হয় কাদাপাড়া অঞ্চল। সেখানেও নিরাপত্তা আঁটসাঁট করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। শুধু তাই নয়, গেটের বাইরে অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। লাগানো হচ্ছে, সিসিটিভিও। যারা গাড়ি নিয়ে ম্যাচ দেখতে আসবেন তাদের জন্যও নির্দিষ্ট জায়গায় পার্কিং-এর ব্যবস্থাও করা হয়েছে। ভিআইপিদের জন্যও আলাদা পার্কিং থাকছে। পুলিশের পক্ষ থেকে ম্যাচ শুরু হওয়ার বেশ কিছুটা সময় আগে মাঠে ঢুকে নিজেদের আসন গ্রহন করার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন:ফের পিছিয়ে গেল কুস্তি ফেডারেশনের নির্বাচন

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...