Site Logo

বড়পর্দায় পঞ্চম দা-র বায়োপিক, স্কটল্যান্ডে শ্যুটিংয়ের পরিকল্পনা নীরজের! 

EBBS Desk·
বড়পর্দায় পঞ্চম দা-র বায়োপিক, স্কটল্যান্ডে শ্যুটিংয়ের পরিকল্পনা নীরজের! 

বলিউডের 'পঞ্চম' এবার বড়পর্দায়! ভারতীয় সংগীত জগতের অন্যতম নক্ষত্র রাহুল দেব বর্মনের (RD Burman) বায়োপিক নিয়ে জল্পনা বাড়ছে বলিউডে। শোনা যাচ্ছে পরিচালক নীরজ পান্ডে (Neeraj Pandey) ইতিমধ্যেই ছবিটির চিত্রনাট্যের কাজ সম্পূর্ণ করেছেন। কাস্টিং নিয়ে কিছুটা সাসপেন্স বজায় থাকলেও সূত্রের খবর স্কটল্যান্ডে (Scotland) শুটিং করতে আগ্রহী পরিচালক। ইতিমধ্যেই বিদেশের বেশ কিছু জায়গায় লোকেশন রেইকি করা হয়েছে। তালিকায় রয়েছে বুদাপেস্টও।

Sponsored

Sranchi In Article

কিংবদন্তি শিল্পীর মিউজিক লেগেসি নিয়ে কাজ করার সহজ নয়। তবে 'স্পেশাল ২৬' পরিচালক বরাবর চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। শোনা যায় শচীন কর্তা ও মীরা দেব বর্মনের ছেলে জন্মের পর নাকি পঞ্চম সুরে কেঁদে উঠেছিলেন, সেই থেকে রাহুলের নাম হয় 'পঞ্চম'। ভারতীয় সংগীতে জগতকে (Indian music industry) পাশ্চাত্যের সঙ্গে মিশিয়ে এক নতুন মিউজিকের জন্ম দিয়েছিলেন আর ডি (RD Burman)। বলিউডের পাশাপাশি বাংলাতেও একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। এককথায় ১৯৬০ থেকে ১৯৮০ এর দশক পর্যন্ত বলিউড সঙ্গীতকে (Bollywood Music) বদলে দিয়েছিলেন। পাশ্চাত্যের মিউজিকের (Western music) সঙ্গে ইলেকট্রনিক্স যন্ত্রকে মিশিয়ে স্বতন্ত্র সুর তৈরি করেছিলেন তিনি। তাঁর সঙ্গে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমারের কাজ চিরস্মরণীয়। বায়োপিকে রাহুলের চরিত্রকে অভিনয় করবেন তা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে প্রথম সারির এক অভিনেতার কাছে প্রস্তাব গেছে। তবে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। পাশাপাশি আর ডি বর্মনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল আরেক কিংবদন্তি আশা ভোঁসলের (Asha Bhosle)। এই চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
দেশ

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ

10h ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
বিনোদন

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের

2d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
বিনোদন

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির

3d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
শিরোনাম

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে

3d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
দেশ

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার

3d ago

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে
বিনোদন

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে

4d ago

More from বিনোদন

View All →