Thursday, May 14, 2026

আর্থিক অনটনের জের! মোদিরাজ্যে স্ত্রী-পুত্র সহ আ.ত্মহত্যা কৃষকের

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে উঠে এল মোদিরাজ্য (Modi State) গুজরাট (Gujrat)। এবার বিষ খেয়ে আত্মহত্যা এক কৃষক পরিবারের (Farmers Family)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে বিষ খান গুজরাটের বাসিন্দা ওই কৃষক। বিষয়টির কথা জানাজানি হতেই প্রতিবেশীরা তাঁদের হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে মৃত্যু হয়েছে কৃষক, তাঁর স্ত্রী এবং নাবালক পুত্রের। কিন্তু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কৃষক কন্যা। আর্থিক অনটনেই কি কৃষক পরিবারের আত্মহত্যার সিদ্ধান্ত? খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গুজরাটের জুনাগড়ের বাসিন্দা মৃত কৃষকের নাম বিকাশ দুধাত্রা, বয়স ৫০ বছর। পাশাপাশি মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী হিনা এবং নাবালক পুত্র মননের। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে বন্ধু প্রদীপ সাওয়ালিয়াকে ফোন করে বিষ খাওয়ার কথা জানান বিকাশ। খবর পেয়েই বন্ধুর বাড়িতে ছুটে এসে প্রদীপ। দেখেন, বিকাশ, তাঁর স্ত্রী এবং দুই সন্তান অচৈতন্য অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এরপরই তিনি পুলিশে খবর দেন এবং প্রতিবেশীদের ডেকে চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান কন্যা হ্যাপি ছাড়া বাকি সকলের মৃত্যু হয়েছে। হ্যাপির অবস্থা এখনও সংকটজনক।

তবে আচমকা কেন এমন ভয়ানক সিদ্ধান্ত নিল কৃষক পরিবার? এর পিছনে আর্থিক অনটনই কি প্রধান কারণ? উঠছে প্রশ্ন। তবে তদন্তকারীরা জানিয়েছেন, কৃষকের মেয়ে কিছুটা সুস্থ হলেই তার বয়ান নেওয়া হবে। পাশপাশি বিকাশের বন্ধু, আত্মীয় এবং প্রতিবেশীদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...