Friday, May 15, 2026

‘সোশ্যাল মিডিয়ায় আমার আয়ের তথ‍্য সঠিক নয়’, টুইট করে বললেন বিরাট

Date:

Share post:

ইনস্টাগ্রামের একটা পোস্ট থেকেই নাকি ১১.৪৫ কোটি টাকা রোজগার করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। গতকাল এই তথ‍্যই সামনে আসে। তবে এই তথ্য নাকি সঠিক নয়, এদিন এমনটাই নিজে জানালেন স্বয়ং নিজেই। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫৬ মিলিয়ন। ক্রীড়াবিদদের মধ্যে ফলোয়ারদের সংখ্যার নিরিখে তিন নম্বরে রয়েছেন ভারতের এই  তারকা ব্যাটার।

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরেই রয়েছেন তিনি। সেই কারণেই তাঁকে ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা এশিয়ান ক্রীড়াবিদ বলে জানানো হয়েছিল। বিরাটের এই বিপুল পরিমান আয়ের খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। শেষ পর্যন্ত ট্যুইট করে এই খবর সত্যি নয় বলেই জানান বিরাট। এদিন তিনি টুইটে করে লেখেন, “যদিও আমি জীবনে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ এবং ঋণী। কিন্তু আমার সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন নিয়ে যে খবর ছড়াচ্ছে, সেটা সঠিক নয়।”

শিডিউলিং টুল হুপার এইচকিউ-র তথ্য অনুসারে, রোনাল্ডো ও মেসির পরেই বিরাট রয়েছেন এই তালিকায় তিন নম্বরে। সেই তথ্য অনুসারে, বিরাট পেছনে ফেলে দিয়েছেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপেদের। তালিকায় শীর্ষে রোনাল্ডো। ইনস্টায় উপার্জনের ক্ষেত্রে লিও মেসিও খুব পিছিয়ে নেই। ইনস্টাগ্রামে সর্বাধিক আয় করা প্রথম ২০ জনের মধ্যে মাত্র চার জন ক্রীড়াবিদ রয়েছেন। মেসি, রোনাল্ডো, কোহলি এবং নেইমার। তালিকার একমাত্র ক্রিকেটার বিরাট কোহলিই।

বিরাটের পরে ইনস্টাগ্রাম থেকে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি টাকা আয় করেন প্রিয়ঙ্কা চোপড়া।

আরও পড়ুন:ডার্বির রং লাল-হলুদ, মরশুমের প্রথম ডার্বির জয় ইস্টবেঙ্গল এফসির, মোহনবাগানকে হারাল ১-০ গোলে

 

 

 

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...