Wednesday, June 3, 2026

TMC-র টিকিটে জিতে বিজেপিতে যোগ, প্রধান হয়েই ‘ঘর ওয়াপসি’ তৃণমূলে!

Date:

Share post:

তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়ে প্রধান নির্বাচিত হওয়ার পর ভুল বুঝতে পেরে ফের তৃণমূলেই ফিরলেন খানাকুলের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতের সদ্যনির্বাচিত প্রধান। ২৩ আসনের ১৪টিতে জয়ী তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু বোর্ড গঠনের দিন তিন জয়ী তৃণমূল সদস্য বিজেপিতে যোগদান করায় বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া দেবাশিস সিং। দু’দিন পার হতে না হতেই ভুল বুঝতে পেরে নিজের দল তৃণমূলে ফিরে আসেন সদ্যনির্বাচিত প্রধান দেবাশিস সিং এবং আরেক দলছাড়া তৃণমূল সদস্য অসীমা কারক। জেলা সভাপতি রামেন্দু সিংহরায় তারকেশ্বরে নিজের অফিসে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বলেন, ‘‘দুই জয়ী সদস্য দলে ফেরায় আইনত বিজেপির নির্বাচিত প্রধানকেই মান্যতা দেবে তৃণমূল। পঞ্চায়েত আইন অনুযায়ী উপপ্রধানও নির্বাচন করবে। তাঁর দাবি, ঘরের ছেলে ঘরে ফিরেছে। বিজেপি ভয় ও লোভ দেখিয়ে অপহরণ করেছিল। ভুল বুঝতে পেরে পুরনো দলেই ফিরেছেন ওঁরা।’’

আরও পড়ুন- ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই জোরকদমে প্রচার শুরু শাসকদলের

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...