Wednesday, June 10, 2026

নদিয়ায় কংগ্রেস সমর্থকদের বাড়ি লক্ষ্য করে গু*লি! আহ*ত শিশু -সহ ১৫ জন

Date:

Share post:

নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস সমর্থকদের বাড়ি লক্ষ্য করে এলোপাাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় মহিলা এবং শিশু-সহ অন্তত ১৫ জন জখম হয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃ রংবেরঙের পাগড়ি, কলার দেওয়া পাঞ্জাবি! স্বাধীনতা দিবসে ফের নজর কাড়ল প্রধানমন্ত্রীর পোশাক
সোমবার রাতে নাকাশিপাড়ার প্রথমে কংগ্রেস সমর্থকদের বাড়ি ঘিরে ফেলা হয় বলে অভিযোগ। তারপরই আচমকা ছোড়া হয় এলোপাথাড়ি গুলি। অভিযোগ, দুষ্কৃতীদের গুলির আঘাতে জখম হয়েছে তিন শিশু। এ ছাড়া, পাঁচ জন মহিলাও আহত। তাঁদের উদ্ধার করে প্রথমে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয়রাই দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রাথমিক ভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলে জানিয়েছে পুলিশ। কিছু ক্ষণ গুলি চালানোর পর এলাকার মানুষ প্রতিরোধে এগিয়ে আসেন। তার পরেই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় জানিয়েছেন, গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘাত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

মেসিকাণ্ডে অরূপের রাজ্য ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশি হাজিরার নির্দেশ হাইকোর্টের

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া নজিরবিহীন অব্যবস্থার জেরে এবার আইনি বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ...

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...