Friday, April 24, 2026

যাদবপুরকাণ্ডে আসছে না ইউজিসির প্রতিনিধিদল ,কর্তৃপক্ষের রিপোর্টে সন্তুষ্ট

Date:

Share post:

যাদবপুরকাণ্ডে যথেষ্ট তৎপর পুলিশ। একের পর এক ছাত্রকে জেরা করে চলছে তদন্ত। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু কীভাবে সে রহস্য উন্মোচনে দিনরাত এক করছেন পুলিশ আধিকারিকরা। ‘ইন্ট্রো’-র ভিডিও থেকে শুরু করে মৃত ছাত্রের ডায়রি, অভিযুক্তদের মোবাইল খতিয়ে দেখে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর রহস্য উন্মোচনে উচ্চপর্যায়ের তদন্ত চলছে। সেইমতো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসিকে রিপোর্ট পাঠাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই আগামিকাল অর্থ্যাৎ বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছেন না ইউজিসির প্রতিনিধি দল। মঙ্গলবার এমনটাই জানালেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্ত। তিনি জানান, ইউজিসি তাদের রিপোর্টে সন্তুষ্ট।

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধু*ন্ধুমার! দুই ছাত্র সংগঠনের সং*ঘর্ষে আ*হত SFI নেতা হাসপাতালে
ছাত্রমৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং সংক্রান্ত নির্দেশাবলি মানা হচ্ছে কি না, কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছে, তা আগেই জানতে চেয়েছিল ইউজিসি। বুধবার তাদের প্রতিনিধি দলের বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল।তবে তার আগে রবিবারই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসিকে রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন, ছাত্রমৃত্যুর ঘটনায় চার দিনে কী কী পদক্ষেপ করা হয়েছে।
মঙ্গলবার স্বাধীনতা দিবসে অনুষ্ঠান অন্যবারের মতো জাঁকজমকপূর্ণ ছিল না। অনুষ্ঠানে বেশকিছু কাটছাঁট করা হয়। এদিনের অনুষ্ঠানে আসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু, সহ উপাচার্য অমিতাভ দত্তরা। অনুষ্ঠান শেষে রেজিস্ট্রার ও সহ উপাচার্য জানান যে, ইউজিসির প্রতিনিধি দল আসছে না।রেজিস্ট্রারের দাবি, ইউজিসি তাদের রিপোর্টে সন্তুষ্ট হয়েছে।
গত ৯ অগস্ট যাদবপুরের মেন হস্টেলের এফ-২ ব্লকের তিনতলা থেকে নীচে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্রের। কীভাবে ওই পড়ুয়া নীচে পড়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উঠছে র‍্যাগিংয়ের অভিযোগও। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও তুলছেন কেউ কেউ। কেন এতবড় ক্যাম্পাস ও হস্টেলে সিসি ক্যামেরা নেই, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইউজিসির নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। সব খতিয়ে দেখতেই বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল ইউজিসির প্রতিনিধি দলের।

Related articles

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...