Friday, April 3, 2026

চিকেনের বদলে ইঁদুরের মাংস! মুম্বইয়ের রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে মাথায় হাত যুবকের

Date:

Share post:

দামি রেস্তোরাঁয় (Restaurant) খাবার খেতে গিয়ে এবার হুলস্থূল কাণ্ড। চিকেনের ডিশ অর্ডার দিলেও টেবিলে যে খাবার এসেছে তা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ গ্রাহকের। এমনটা হবে তা হয়তো স্বপ্নেও আঁচ করতে পারেননি ওই যুবক। চিকেনের ডিশে (Chicken Dish) আশ্চর্যজনকভাবে মিলল ইঁদুরের মাংস (Rat Meat)। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঘটনাকে কেন্দ্র করে চরম হইচই পড়ে যায় মুম্বইয়ে (Mumbai)। পরে বিষয়টি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানালেও লাভের লাভ কিছুই হয়নি। আর সেকারণেই বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয় ওই গ্রাহক। এমন বিষয় জানাজানি হতেই রেস্তোরাঁর ম্যানেজার, রাধুনি এবং ওয়েটারের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অনুরাগ সিং (Anurag Singh) নামের এক যুবক মুম্বইয়ের পালি হিলের একটি রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যুবক জানিয়েছেন, ঘটনার দিন বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে সেখানে খেতে যান তিনি। চিকেন এবং মাটন থালির পাশাপাশি পাউরুটির অর্ডার দেন অনুরাগ। পরে টেবিলে খাবার পৌঁছনো মাত্রই হকচকিয়ে যান অনুরাগ এবং তাঁর বন্ধুরা। কারণ চিকেন অর্ডার করলেও তা দেখে অন্যকিছুর মাংস বলে সন্দেহ হচ্ছিল। পরে ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় সেটি চিকেন নয়, আদতে ইঁদুরের মাংস। আর বিষয়টি সামনে আসতেই ক্ষেপে লাল হয়ে ওঠেন অনুরাগ সহ তাঁর বন্ধুরা।

 

পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষের অভিযোগ জানালেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এরপরই বান্দ্রা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন অনুরাগ। আর তার ভিত্তিতেই রেস্তোরাঁর ম্যানেজার, রাঁধুনি ও ওয়েটারের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

 

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...