Thursday, April 23, 2026

যাদবপুরকাণ্ডে ধৃ.তদের পুলিশি হে.ফাজতের নির্দেশ আদালতের, বাজেয়াপ্ত মোবাইল-ল্যাপটপ

Date:

Share post:

যাদবপুরের (Jadavpur) ছাত্রমৃত্যুকাণ্ডে গ্রেফতার হওয়া পড়ুয়াদের ২৮ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের (Jail Custody) নির্দেশ দিল আদালত। বুধবার অভিযুক্তদের আলিপুর আদালতে (Alipore Court) হাজির করানো হলে এমন নির্দেশ দেন বিচারক। এদিকে গ্রেফতার হওয়া পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য সামনে আসছে পুলিশের। আর সেকারণেই গ্রেফতার হওয়া পড়ুয়াদের বেশি করে জিজ্ঞাসাবাদ করতেই এদিন পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল।

গত মঙ্গলবারই রাতভর তল্লাশি চালিয়ে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আরও ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন আদালতে পুলিশের তরফে সরকারপক্ষের আইনজীবী বলেন, আগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে এই নতুন ছ’জনের নাম উঠে এসেছে। এদিকে ধৃত ছজনের মধ্যে তিন প্রাক্তনী ঘটনার পর হস্টেল ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ পুলিশের। পরে তাদের সংশ্লিষ্ট জেলা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ বুধবার এই ছাত্রদের আদালতে হাজির করিয়ে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল। আদালত ১২ দিনের হেফাজত মঞ্জুর করেছে। এদিকে ধৃতদের মোবাইল ফোনও ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিন আদালতে সেই তথ্য পরিষ্কার করে জানিয়ে দেয় পুলিশ।

পাশাপাশি পুলিশের তরফে আরও জানানো হয়, এদিনই নদিয়ায় মৃত ছাত্রের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। তাঁরা মৃতের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি ওই ছাত্রের জন্মের শংসাপত্র সংগ্রহ করেন। অন্যদিকে, ঘটনার পর হস্টেল থেকে যে হলুদ ডায়েরি উদ্ধার করা হয়েছে, তাতে একটি চিঠি ছিল। সেই চিঠির হাতের লেখা যাচাই করার জন্য মৃতের বাড়ি থেকে খাতা এবং স্বাক্ষরের নমুনা সংগ্রহ করেছে পুলিশ।

 

 

 

Related articles

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...

সুপ্রিম নির্দেশেই সার: ভোটকেন্দ্র থেকে ফিরতে হল সস্ত্রীক নন্দলাল বসুর নাতিকে, ভোট কি দিতে পারবেন!

SIR-এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ (Suprabudha Sen)...