Saturday, March 14, 2026

নতুন সাজে মহামেডান ক্লাব, বিশেষ সম্মান ভাস্কর গঙ্গোপাধ্যায়-আসলাম পারফেজকে

Date:

Share post:

একেবারে ঝাঁ চকচকে। নতুন রূপে তৈরি মহামেডান স্পোর্টিং ক্লাব। পুরোনো সেই টিনের তাঁবুর বদলে গড়ে উঠেছে একেবারে নব সজ্জিত সাদা-কালো ক্লাব। যেখানে ছোঁয়া লেগেছে নতুনত্বের। সেই ক্লাবের উদ্বোধনে এদিন এসেছিলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ক্লাব ঘুরে দেখেন তিনি। নতুন মহামেডান তাঁবু দেখে মন কেড়েছে মুখ‍্যমন্ত্রীর।

ক্লাবে এসে গ‍্যালারি তৈরির জন‍্য ৬০ লক্ষ‍ টাকার অনুদান মুখ‍্যমন্ত্রী। এর পাশাপাশি মহামেডানকে আইএসএল খেলতে হবে বলে জানান মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এদিন মহামেডানের তাঁবু উদ্বোধনে মুখ‍্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ‍্যের মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মনোজ তিওয়াড়ি, দমকল মন্ত্রী সুজিত বসু। ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার, ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ছিলেন প্রাক্তন ফুটবলার সাব্বির আলি, ভাস্কর গঙ্গোপাধ্যায়, আসলাম পারভেজ। এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলাররা।

 

এদিন শুরুতেই প্রাক্তন ফুটবলার মহম্মদ হাবিবের স্মরণে একমিনিটের নিরবতা পালন করা হয়। এরপর সংবর্ধনা দেওয়া হয় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে। উত্তরীয় পরিয়ে মুখ‍্যমন্ত্রীকে সংবর্ধনা দেন ইস্তিহাক আহমেদ এবং আমিরুদ্দিন ববি। সংবর্ধনা দেওয়া হয় অরূপ বিশ্বাস, ববি হাকিমকেও।

এদিন নতুন তাঁবুর উদ্বোধনে ক্লাব সভাপতি আমিরুউদ্দিন ববি বলেন,”আমাদের মধ‍্যে আজ মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। আছেন সব বিশিষ্টজনেরা। আজ গর্বের দিন। রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় আমাদের অনেক সাহায্য করেছে। ফ্লাডলাইটের জন‍্য সাহায্য করেছেন। এছাড়াও দিদি ৫০ লক্ষ‍্য টাকা দিয়েছিলেন। তাই দিয়ে আমরা চেষ্টা করেছি।”

সাদা-কালো কর্তা বেলাল আহমেদ খান বলেন,” স্বপ্ন সত‍্যি হল। আরও অনেক পথ এগোতে হবে। আমাদের আরও পথ এগোতে হবে। ধাপে ধাপে এগোতে চাই। আগামির জন‍্য আরও একটি অনুশীলন কেন্দ্র তৈরি হচ্ছে বাসন্তী হাইওয়েতে। আমাদের লক্ষ‍্য অনেক দূর।”

এদিকে এদিন সাদা-কালো ব্রিগেদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়কে। ক্লাবের পক্ষ‍্য থেকে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয় তাঁর হাতে। এই সম্মান পেয়ে আপ্লুত ভাস্কর গঙ্গোপাধ্যায়। বললেন, “ভাবতে পারিনি। এই সম্মান পেয়ে ভালো লাগছে।” এদিন সাদা-কালো ক্লাবের পক্ষ থেকে সম্মানিত করা হয় আসলাম পাফেজকেও। তাঁকে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

আরও পড়ুন:মহামেডান ক্লাবের উন্নয়নে ৬০ লক্ষ টাকা অনুদান, নয়া টেন্টের উদ্বোধনে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

 

 

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...