Friday, April 24, 2026

Article 370: শীর্ষ আদালতে শুনানিতে মুফতি, উঠল ‘রাম’ ও ‘রঘুবংশের’ প্রসঙ্গ

Date:

Share post:

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বিরোধিতায় মামলা চলছে শীর্ষ আদালতে(Supreme Court)। বুধবার সেই মামলার শুনানিতে উপস্থিত হয়েছিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি(Mehbooba Mufti)। আদালত থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩৭০ ধারা(Article 370) প্রত্যাহারের বিরোধিতায় ভগবান শ্রী রামের প্রসঙ্গ তুলতে দেখা গেল তাঁকে। একইসঙ্গে তিনি জানালেন, “সংখ্যাগরিষ্ঠতাবাদের ভিত্তিতে দেশ চলতে পারে না। এই দেশ সংবিধানের ভিত্তিতে চলবে।”

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেহবুবা ভগবান রাম এবং তাঁর রঘুবংশের কথা উল্লেখ করে বলেন, ‘দেশের সুপ্রিম কোর্টের উপর আমাদের অগাধ আস্থা রয়েছে। আমি তাদের কাছে আবেদন জানাতে চাই হিন্দু পুরাণে ভগবান রামের সাথে সম্পর্কিত রঘুবংশ এই নীতিতে বিশ্বাস করেছিল যে, “আপনি কখনই আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। এর জন্য প্রাণ হারাতে হলেও না।” এরপরই তিনি জানান, ৩৭০ ধারা বাতিলের বিষয়টি ১৯৪৭ সালে ভারতের জনগণ এবং কাশ্মীরের আদি বাসিন্দাদের প্রতিশ্রুতির সাথে সম্পর্কিত। মেহবুবা মুফতি বলেন, “আমি খুশি যে সুপ্রিম কোর্ট এটির (৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে পিটিশন) শুনানি করছে। এটা শুধু আইনি সমস্যা নয়। এটি জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য একটি আবেগের বিষয়। জম্মু ও কাশ্মীরের জনগণের কণ্ঠস্বর হওয়ার জন্য আমরা আইনজীবীদের কাছেও কৃতজ্ঞ।”

মেহবুবা আরও বলেন, “শীর্ষ আদালতে শুনানিতে যেসব যুক্তি পেশ হয়েছে তাতে ক্ষমতাশালী বিজেপির মুখোশ টেনে খুলে দিয়েছে। কীভাবে সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে ভারতীয় সংবিধানকে ধ্বংস করেছে। তারা জম্মু ও কাশ্মীরের জনগণের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে। বর্তমানে আমাদের পূর্ব পুরুষদের ‘Idea Of India’-এর বিচার চলছে। দেশের সংবিধান, বিচার ব্যবস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থা আজ পরীক্ষায়।” একইসঙ্গে তিনি বলেন, “আমি খুশি যে ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরেছে বলে যে দাবি কেন্দ্রের তরফে করা হচ্ছিল তা শীর্ষ আদালত গ্রহণ করেনি।”

আরও পড়ুন- বৃহস্পতিবার কলকাতায় আসছেন রাষ্ট্রপতি, কী কী কর্মসূচি থাকছে?

 

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...