Saturday, March 14, 2026

সাইবার অ.পরাধ রুখতে নয়া পদক্ষেপ, রাজ্য পুলিশে চালু হচ্ছে নতুন উইং

Date:

Share post:

কলকাতা পুলিশের ধাঁচে এবার সাইবার অপরাধ রুখতে রাজ্য পুলিশেও চালু হচ্ছে পৃথক সাইবার অপরাধ বিভাগ। ইতিমধ্যেই এডিজি পদ মর্যাদার আইপিএস আধিকারিক হরিকিশোর কসুমাকারকে এই উইং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউ টাউনে নবগঠিত রাজ্য পুলিশের সাইবার অপরাধ বিভাগের দফতর তৈরি হবে। আপাতত রাজ্য পুলিশের অন্যান্য বিভাগ থেকে এখানে কর্মী নিয়োগ করা হবে। মূলত, কম্পিউটারে দক্ষ এবং এই নতুন উইংয়ে কাজ করতে আগ্রহীদের নিয়োগ করা হবে। ডি এস পি, ইন্সপেকটর, এস আই, এ এস আই, কনস্টেবল পদে নিয়োগ হবে। রাজ্যের সব জেলাতেই এই সাইবার ক্রাইম উইংয়ের শাখা থাকবে। যেখানে থাকবেন প্রশিক্ষিত গোয়েন্দারা। নিউ টাউনের সদর দফতরে কন্ট্রোল রুমের পাশাপাশি সাইবার ল্যাব, হেল্প লাইন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকেই জেলার সাইবার অপরাধ শাখার সঙ্গে সমন্বয় রাখা হবে। এরফলে রাজ্যের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা উপকৃত হবেন বলে মনে করছে রাজ্য সরকার। তাঁদের অভিযোগ জানাতে ভবানী ভবনে ছুটে আসতে হবে না। পাশাপাশি রাজ্য পুলিশের এলাকাতেও সাইবার অপরাধ মোকাবিলা করা সহজতর হবে।

আরও পড়ুন- বাইপাসে হবে আতশবাজি হাব, জায়গা চূড়ান্ত করল রাজ্য সরকার

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...