Thursday, May 14, 2026

মোদি সরকারের বিরুদ্ধে ৭.৫ লক্ষ কোটি টাকার দুর্নীতির তথ্য ফাঁস কেন্দ্রের ক্যাগ রিপোর্টে

Date:

Share post:

ফলে বিরোধীদের বানানো গল্প নয়, নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তথ্য তুলে সংসদে রিপোর্ট দিল ‘ক্যাগ’ (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল)। কেন্দ্রের এই অডিট রিপোর্ট বলছে, সড়ক প্রকল্প, স্বাস্থ্য, গরিবের পেনশন থেকে শুরু করে অযোধ্যা উন্নয়ন পর্ষদ—প্রায় সর্বত্রই দুর্নীতি হয়েছে মোদি জমানায়। লোকসভা নির্বাচনের ঠিক আগে এই রিপোর্টকে হাতিয়ার করে মোদি সরকারকে সমালোচনার সুর চড়িয়েছে বিরোধীরা। যা নিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছে কেন্দ্র ও শাসক দল বিজেপি। কারণ, এই রিপোর্ট খোদ ক্যাগের তৈরি।

বিরোধীদের প্রশ্ন, এখন কেন চুপ করে আছেন প্রধানমন্ত্রী? ক্যাগের রিপোর্ট তো আর বিরোধীদের তৈরি নয়। কেন্দ্রীয় সরকারি সংস্থাই বলছে দুর্নীতি হয়েছে। এবার কি মুখ খুলবেন মোদি? অভিযোগ, জাতীয় সড়ক উন্নয়নের ভারতমালা প্রকল্পে রাস্তা তৈরির নামে সাড়ে সাত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। কেরল, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গুজরাত, পশ্চিমবঙ্গে রাস্তা তৈরির বরাত দেওয়া হয়েছে আদানি গ্রুপকে। ব্যাপক দুর্নীতি হয়েছে। কেন্দ্রকে এ ব্যাপারে জবাব দিতে হবে।

বিরোধীদের আরও দাবি, ক্যাগই মোদি সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, জণগণের টাকা লুট হয়েছে।
মোদি সরকারের ৯ বছরে কোনও দুর্নীতির কথা বলেনি ক্যাগ। এখন তারাও মুখ খুলেছে। এর অর্থ স্পষ্ট, হাওয়া বদলাচ্ছে।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...