Saturday, June 6, 2026

মৃত্যু ও ধ্বংসের উপত্যকা মণিপুর: প্রধানমন্ত্রীকে চিঠি ১০ কুকি-জোমি বিধায়কের

Date:

Share post:

৩ মাসেরও বেশি সময় ধরে হিংসাদগ্ধ উত্তর-পূর্বের রাজ্য মণিপুর(Manipur)। এই পরিস্থিতিতে একাধিক দাবি-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মণিপুরের ১০ কুকি ও জোমি বিধায়ক(MLA)। চিঠিতে তাঁদের সম্প্রদায়ের জন্য আর্থিক সহায়তা ও উচ্চ-পদস্থ সরকারি পদ তৈরির দাবি জানানো হয়েছে। ১৬ অগাস্ট প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বিধায়করা মণিপুরের পাঁচ পার্বত্য জেলা চুরাচাঁদপুর, কাংপোকপি, চান্দেল, টেংনুপাল এবং ফেরজাউলের জন্য পৃথক মুখ্য সচিব এবং পুলিশ মহাপরিচালকের (ডিজিপি) সমতুল্য পদ প্রতিষ্ঠার অনুরোধ করেছেন।

তিন পৃষ্ঠার এই চিঠিতে বিধায়করা আরও জানিয়েছেন, বর্তমানে ইম্ফল কুকি-জোমি জনগণের জন্য “মৃত্যু ও ধ্বংসের উপত্যকা” হয়ে উঠেছে। অবিলম্বে পার্বত্য জেলাগুলির জন্য পৃথক প্রশাসনিক পদ তৈরির প্রয়োজন। পাশাপাশি বিধায়কদের তরফে কুকি ও জোমি উপজাতিদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০০ কোটি টাকা অনুদানের আবেদন জানিয়েছেন। তাঁদের বক্তব্য, গত ৩ মাস ধরে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি চলছে মণিপুরে তার ভয়াবহ প্রভাব থেকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে এই অর্থ।

উল্লেখ্য, গত ৩ মে থেকে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায় এবং সংখ্যালঘু কুকি-জোমি উপজাতিদের মধ্যে চলতে থাকা সংঘর্ষে এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি চলেছে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নারী নির্যাতন। আর এই হিংসার মূলে রয়েছে মেইতি সম্প্রদায়ের তফসিলি উপজাতি মর্যাদার দাবি, যা মেইতিদের নির্দিষ্ট অর্থনৈতিক সুবিধার পাশাপাশি সরকারি চাকরি ও শিক্ষায় সংরক্ষণ প্রদান করবে। কুকি জনগোষ্ঠী এই দাবির তীব্র বিরোধী। সেখান থেকেই সমস্যার সূত্রপাত।

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...