Monday, March 16, 2026

জমজমাট মিডিয়া ফুটবল, সেমিফাইনালে এখন বিশ্ববাংলা সংবাদ

Date:

Share post:

মার্লিন গ্রুপের সহযোগিতায় ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হল দু’দিনের মিডিয়া ফুটবল। রাজারহাটে মার্লিন গ্রুপের স্পোর্টস সিটি মার্লিন রাইজে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং মেহতাব হোসেন। উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ, মার্লিন গ্রুপের ডিরেক্টর সত্যেন সাঙ্ঘভি, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুভেন রাহা। এই টুর্নামেন্টের শেষ চারে উঠেছে এখন বিশ্ববাংলা সংবাদ, দূরদর্শন, নিউজ টাইম ও ট্রাইব টিভি। সেমিফাইনালে এখন বিশ্ব বাংলা সংবাদের মুখোমুখি ট্রাইব টিভি। শুক্রবার ফাইনালে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন প্রাক্তন তারকা ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায় ও শিশির ঘোষ।

এবার এই টুর্নামেন্টে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া মিলিয়ে ২০ টিম অংশগ্রহণ করেছে। এখন বিশ্ববাংলা সংবাদ-সহ, টিভি ৯, আর প্লাস, সংবাদ প্রতিদিন, দূরদর্শণ, জাগো বাংলা র্অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। টুর্নামেন্টের শেষ দিন অর্থাৎ শুক্রবার প্রিন্ট মিডিয়ার সেমিফাইনালে খেলবে দৈনিক সংবাদ, ইস্টবেঙ্গল সমাচার, দিন দর্পণ ও কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব।

অপরদিকে ইলেক্ট্রনিক্স মিডিয়ার শেষ চারে লড়াই দূরদর্শন, নিউজ টাইম, ট্রাইব টিভি ও এখন বিশ্ববাংলা সংবাদ।

আরও পড়ুন:বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনিশ্চিত সতীর্থ, সমাধানের অনুরোধ করে বিদেশমন্ত্রীকে আর্জি নীরজের

 

 

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...