Thursday, May 14, 2026

রানাঘাটে একইদিনে রামধনু জোটের প্রতিনিধি দল, যাদবপুরে ছাত্রমৃ.ত্যু নিয়ে রাজনীতি!

Date:

Share post:

যাদবপুরে (Jadavpur University) ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এর মধ্যেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে রামধনু জোট। বুধবারই মৃত ছাত্রের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। তার পরপরই রামধনু জোটের তৎপরতা তুঙ্গে। শুক্রবার সকালেই নদিয়ায় (Nadia) মৃত পড়ুয়ার মামার বাড়িতে গেলেন সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ((Sujan Chakraborty), সায়ন বন্দ্যোপাধ্যায় সহ প্রতিনিধি দল। পাশাপাশি এদিন দুপুরেই মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ১৫ জন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে মৃত পড়ুয়ার মামার বাড়িতে যান শুভেন্দু। যান কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যও (Pradip Bhattacharya)। মৃত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি (CCTV) লাগানোর কথা বলেন তাঁরা। তবে বিরোধীদের অভিযোগ, যাদবপুরের মৃত ছাত্রকে নিয়ে নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে রামধনু জোট। আর সেকারণেই নানা অছিলায় অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছে তাঁরা।

অন্যদিকে, বৃহস্পতিবারই যাদবপুরে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইট-বি বাসস্ট্যান্ডের কাছে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভা চলছিল। সেখানেই বক্তব্য রাখতে যান বিরোধী দলনেতা। অভিযোগ, শুভেন্দু বক্তব্য রাখার সময়ে কালো পতাকা দেখানো হয় বাম ছাত্র সংগঠনের তরফে। এরপরেই দলবদলুকে আক্রমণ করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায় গোটা চত্বরে। এর পরে যাদবপুরেই অভিযোগ দায়ের করেন শুভেন্দু।

একটি টুইট করে এই নিয়ে এফআইআর করার কথা জানিয়েছেন তিনি। পরে শুক্রবার সকালে বিষয়টি টুইট করে জানান শুভেন্দু অধিকারী নিজেই। তিনি লেখেন, রেভোলিউশনারি স্টুডেন্টস ফেডারেশন নামে অতিবাম সংগঠনের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা বৃহস্পতিবার আমার উপর হামলা চালায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত করেছে এরাই। অন্যদিকে যাদবপুরের ঘটনায় এবার রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...