Saturday, May 16, 2026

“অত্যন্ত লজ্জাজনক”! যাদবপুরে র‍্যা.গিং বন্ধে আইন আনার দাবি সৌরভের, সরব শ্রীলেখাও

Date:

Share post:

‘এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এই জাতীয় কাজকর্ম বন্ধ করতে কড়া আইন আনা দরকার। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উচিত, কড়া আইন চালু করা। বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। এসব অবশ্যই কড়া হাতে বন্ধ করতে হবে।’ যাদবপুরকাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এমনই মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)।

পাশাপাশি র‍্যাগিং বন্ধ করার জন্য তাড়াতাড়ি আইন আনা দরকার বলেও মন্তব্য করেন মহারাজ। অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি এদিন যাদবপুর (Jadavpur University) নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত ব্যক্ত করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra)। শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, বাংলায় একটা প্রবাদ আছে শক্তের ভক্ত নরমের যম। এটাই মাথায় এল যাদবপুর ইউনিভার্সিটি প্রসঙ্গে। যাদবপুর ইউনিভার্সিটিতে এসে এই মানুষগুলো খারাপ হয়েছে এমন বিশ্বাস আমি করিনা, একটু গভীরভাবে ভাবতে শিখুন, মানুষের বেড়ে ওঠা তার পারিপার্শ্বিক তার পূর্ব কোন অভিজ্ঞতা আরো অনেক কিছু থাকতে পারে। পাশাপাশি অভিনেত্রী এদিন মনে করিয়ে দেন, জানি আমার এই পোস্টটার সঙ্গে অনেকেই একমত হবেন না।

তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে যে ঘটনা ঘটেছে, তা যে কোনওভাবেই বরদাস্ত করা যায় না, তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী শ্রীলেখা মিত্র। র্যা গিং-এর মতো ঘৃণ্য কাজকর্ম বন্ধ করার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়কে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও বলছেন দুজনেই।

 

 

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...