Monday, April 20, 2026

যাদবপুরের ছায়া অশোকনগরে! নেতাজি শতবার্ষিকী কলেজে ছাত্রকে মা.রধরের অভিযোগ

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পর এবার উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের নেতাজি শতবার্ষিকী কলেজে (Netaji Satabarshiki Mahavidyalaya) র‍্যাগিংয়ের অভিযোগ সামনে এল। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইতিমধ্যে অশোকনগর থানায় (Ashokenagar Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে। এবার ইউনিয়ন রুমে ডেকে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন এক ছাত্র।

যাদবপুরের ঘটনার পরই এমন কাণ্ডে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্রকে ইউনিয়ন রুমে ডেকে মানসিক অত্যাচার করা হয়। পাশাপাশি চলে বেধড়ক মারধর। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বহিরাগত ছাত্রদের কলেজে প্রবেশ করা নিয়ে কিছু বচসা হয়। তবে র্যা গিং এর মত কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি তাদের। নির্যাতিত ছাত্র জানান, মারধর গালিগালাজের পাশাপাশি যাদবপুরের ঘটনাকে টেনেও ভয় দেখানো হয়। এমনকি তার ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট মুছে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। ছাত্র তা অস্বীকার করলেই চলে বেধড়ক মারধর। ঘটনাটি দেখার পর এক ছাত্র তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে জানা গিয়েছে।

এরপরই গোটা ঘটনার কথা জানিয়ে অশোকনগর থানায় লিখিত অভিযোগ করেন ওই কলেজ পড়ুয়া। তবে ঘটনার তদন্তে নামলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর।

আরও পড়ুন- নয়া সিদ্ধান্ত! এবার থেকে মনরেগার কাজে নজরদারি চালাবে ড্রোন

 

Related articles

জলাধার ফেটে বিপত্তি জামুড়িয়ায়, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২

জামুড়িয়ার ইস্ট কেন্দা ভুঁইয়াপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছে এক শিশু। ইস্টার্ন কোলফিল্ডস...

নির্বাচনী প্রচার থেকে ফের বাংলার মনীষীদের অপমান! যোগীর বিরুদ্ধে সরব তৃণমূল-সপা

বাংলার মনীষীদের অপমান করাই যেন বিজেপির বহিরাগত নেতাদের প্রথা, আর এই প্রথা দিয়েই বাংলা-প্রেম দেখাতে মরিয়া বিজেপি! বারবার...

কলকাতা ফুটবল লিগে তমলুকের দল! জর্জ টেলিগ্রাফের নয়া উদ্যোগ

আসন্ন কলকাতা লিগের আগে তমলুক খেলা ঘরের সঙ্গে গাঁটছড়া বাঁধলো জর্জ টেলিগ্রাফ(George telegraph)। সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক একটি...

নিয়ম ভেঙে ফর্ম-৬ দিয়ে নাম তোলা: সুপ্রিম কোর্টে মেনকা

ভোটার তালিকা প্রকাশের পরে অ্যাডজুডিকেশনের আওতায় থাকা ভোটারদের নাম আর পূর্ণাঙ্গ তালিকায় উঠবে কি না, বাংলার ন্যায্য ভোটাররা...