Saturday, May 16, 2026

মাঝ আকাশে অশা.লীন কাণ্ড, বিমানসেবিকার অন্ত.র্বাসের ছবি তুললেন যাত্রী!

Date:

Share post:

অন্যান্য দিনের মতো নিজের কাজ করছিলেন বিমানসেবিকা(Airhostess)। যাত্রীদের সুযোগ-সুবিধার দিকে সতর্ক দৃষ্টি ছিল তাঁর। কিন্তু তিনি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি যে তাঁর অন্তর্বাসের দিকে রয়েছে অন্য কারোর নজর। আকাশপথে এক বয়স্ক ব্যক্তিকে প্রয়োজনীয় পরিষেবা দিতে এগিয়ে আসেন বিমানসেবিকা (Airhostess)। সেই সময়ই তাঁর স্কার্টের নিচ দিকে ক্যামেরা তাক করে ভিডিও করতে শুরু করেন অভিযুক্ত যাত্রী। বিমানে সফররত এক মহিলা ব্লগার গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন।

দিল্লি থেকে মুম্বইগামী (Delhi to Mumbai Flight) স্পাইসজেটের এক বিমানে ওই কাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে গোটা বিষয়টি টের পাননি বিমানসেবিকা। ওই ব্লগারই গোটা বিষয়টি তাঁকে জানান। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। বিমানসেবিকা জানান তাঁর সন্দেহ হলেও তিনি নিশ্চিত হতে পারছিলেন না।এরপরই ব্যক্তির মোবাইল সার্চ করা হয়। সেখানেই বিমানসেবিকার পায়ের এবং অন্তর্বাসের ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায়। তিনি ধরা পড়তেই অপরাধ স্বীকার করে ছবি ডিলিট করে দেন। ভিডিও প্রকাশ্যে এনে ওই অভিযুক্তর পরিচয় ফাঁস করেছেন মহিলা ব্লগার।

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...