Tuesday, March 17, 2026

লাদাখে খাদে গাড়ি পড়ে মৃ.ত ৯ সেনা জওয়ান, শোকপ্রকাশ অভিষেকের

Date:

Share post:

লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনার এক আধিকারিক ও আট জওয়ান। শনিবার লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারির কাছে পিছলে খাদে পড়ে যায় ভারতীয় সেনার একটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা এক জুনিয়র কমিশন অফিসার (জেসিও) ও আট জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ট্যুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “লেহের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় ৯ সেনা জওয়ানের মৃত্যুর খবর শুনে গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমাদের দেশের প্রতি তাদের নিবেদন ও অঙ্গীকার সর্বদা স্মরণ করা হবে।“

 

সেনার তরফে জানা গিয়েছে, লেহ্ থেকে ১৫০ কিলোমিটার দূরের কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে দুর্ঘটনা ঘটে। মোট পাঁচটি গাড়ির ট্রাকের কনভয় এগোচ্ছিল। সেই সময়ই রাস্তায় একটি ট্রাকের চাকা পিছলে যায়। সোজা নদীতে গিয়ে পড়ে। জানা গিয়েছে, কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগেই রাস্তা ছিল পিচ্ছিল। তার জেরেই গাড়ি গিয়ে পড়ে নয়ানজুলিতে বলে প্রাথমিক অনুমান। যে কনভয়টি নদীতে পড়ে গিয়েছে, তাতে ১০ জন জওয়ান ছিলেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে। এখনও উদ্ধারকার্য চলছে।

আরও পড়ুন- লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনার গাড়ি পড়ে মৃ.ত্যু ৯ জওয়ানের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...