Monday, March 16, 2026

জনঘনত্বের নিরিখে জেলার সংখ্যা বাড়াতে চাইছে রাজ্য

Date:

Share post:

রাজ্য সরকার রাজ্যের জনঘনত্বের নিরিখে জেলার সংখ্যা বাড়াতে চাইছে। এই মুহূর্তে রাজ্যে ১০ কোটির বেশি মানুষ বসবাস করলেও পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ২৩। কিন্তু ২৪ কোটি মানুষের বাস উত্তরপ্রদেশে এই মুহূর্তে সেখানে জেলার সংখ্যা ৭৫। এই অবস্থায় রাজ্য সরকার মনে করছে জনঘনত্ব বিচার করলে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা আরও বৃদ্ধি পাওয়া উচিত।

চলতি মাসে হওয়া শেষ মন্ত্রিসভার বৈঠকে জেলা বৃদ্ধির প্রসঙ্গটি উঠেছিল ৷ কিন্তু নতুন জেলা তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র জনবিন্যাস নয়, আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করেই সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বড় জেলাগুলি ভেঙে নতুন জেলার জন্য একটি গ্রুপস অফ মিনিস্টারের কমিটি গঠন করেছেন। এই কমিটিতে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস ও আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁরা আঞ্চলিক আবেগ, জনবিন্যাস, স্থানীয় ইস্যু-সহ একাধিক বিষয়ের ভিত্তিতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে আগামী তিন মাসের মধ্যে একটি রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। এই রিপোর্টের ভিত্তিতেই হতে পারে জেলা বিভাজন।

আরও পড়ুন- সংসদে রাজীব স্মরণ INDIA. জোটের! পূর্ণ মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে মোদিকে তো.প তৃণমূলের

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...