Sunday, May 17, 2026

বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগ! আটক নারী ও শিশু কল্যাণ দফতরের আধিকারিক

Date:

Share post:

মৃত বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগে সাসপেন্ড করা হল নারী ও শিশু কল্যাণ দফতরের উচ্চপদস্থ আধিকারিককে। পাশাপাশি তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। এত গুরুতর অভিযোগের পরও কেন ওই আধিকারিককে এখনও গ্রেফতার করা হয়নি তা নিয়ে দিল্লি পুলিশের(Delhi Police) বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতি মালিওয়াল অভিযোগ করেছেন, প্যানেল দিল্লি পুলিশকে নোটিশ জারি করেছে কেন অভিযুক্তকে এখনও গ্রেপ্তার(Arrest) করা হয়নি।

সূত্রের খবর, ২০২০ সালে তাঁর বাবার মৃত্যু হয়েছিল। তিনিও দিল্লির আধিকারিক ছিলেন। এরপরই ওই মেয়েটিকে দেখাশোনা করবেন বলে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন অভিযুক্ত ডেপুটি ডিরেক্টর। তিনি নারী ও শিশু কল্যাণ দফতরে কর্মরত ছিলেন। মেয়েটির মা দিল্লি সরকারের একজন আধিকারিক। একটি মন্দিরে মেয়েটিকে দেখেছিলেন ওই ব্যক্তি। তারপরই তিনি মেয়েটিকে বাড়িতে আনতে চান।এরপর থেকে শুরু হয় যৌন অত্যাচার। ২০২০- ২০২১ সালের মধ্য়ে ওই ব্যক্তি একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। যার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। তার গর্ভপাতও করানো হয়। ওই ব্যক্তির স্ত্রীও বিষয়টি জানতেন। এমনকী তিনি বাধা দেওয়া তো দূরের কথা তিনি রীতিমতো সহায়তা করতেন। এরপরই ওই ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধেও মামলা করা হয়।

এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) ওই আধিকারিককে সাসপেন্ড করেন। মুখ্যসচিব নরেশ কুমারের কাছে সোমবার বিকেল ৫টার মধ্যে এই মামলার রিপোর্টও চেয়েছেন মুখ্যমন্ত্রী। অভিযুক্ত আধিকারিক প্রেমোদয় খাখা ও তাঁর স্ত্রীকে দিল্লি পুলিশ আটক করেছে। অন্যদিকে, দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন, স্বাতি মালিওয়াল- অভিযোগ করেছেন যে তাকে হাসপাতালে নাবালিকা নির্যাতিতার সাথে দেখা করতে দেওয়া হয়নি। তিনি বলেছেন “আধ ঘন্টা ধরে হাসপাতাল প্রশাসন আমাকে নির্যাতিতা নাবালিকার সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছে। আমাকে পুলিশ নিষেধ করেছে।” স্বাতীর অভিযোগ, “দিল্লি পুলিশ কী লুকাতে চায়?”

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...