Tuesday, February 24, 2026

এশিয়া কাপে বল হাতে দেখা যেতে পারে বিরাট-রোহিতকেও, সাংবাদিক সম্মেলনে বললেন স্বয়ং ভারত অধিনায়ক

Date:

Share post:

এশিয়া কাপে বল হাতে দেখা যেতে পেরে ভারত অধিনায়ক রোহিত শর্মা-বিরাট কোহলিকেও। শুনে চমকে গেলন? একদম চমকাবেন না। ঠিকই শুনছেন। আসন্ন এশিয়া কাপে ব‍্যাটিং-এর পাশাপাশি বল হাতেও দেখা যাবে রোহিত-বিরাটকে। এদিন এমনটাই জানালেন স্বয়ং রোহিত নিজেই। আজ ঘোষণা হয়েছে আসন্ন এশিয়া কাপের জন‍্য ভারতীয় দল। দলে রয়েছে চমক। দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল। দলে সুযোগ পেয়েছেন তিলক ভার্মা। এশিয়া কাপের দলে সব বিভাগেই একাধিক বিকল্প রাখার চেষ্টা করা হয়েছে। তবে কোনও ডানহাতি বিশেষজ্ঞ স্পিনার নেই দলে। আর এর জন‍্য দল সমস‍্যায় পরবে কিনা জানতে চাওয়া হয় রোহিতের কাছে। আর এর উত্তরেই ভারত অধিনায়ক বলেন, এশিয়া কাপে বল করতে দেখা যেতে পারে বিরাট-রোহিতকে।

এদিন দল ঘোষণা হওয়ার পর সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” আশা করছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশ্বকাপের ম্যাচে কয়েক ওভার করে হাত ঘোরাতে পারবে।”

এদিকে এশিয়া কাপের দলে রাখা হয়নি রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চ‍্যাহালকে। এই নিয়েও মুখ খোলেন রোহিত। তিনি বলেন,” অফস্পিনার বা লেগস্পিনারকে নিয়ে গভীর আলোচনা হয়েছে। তবে আমরা এমন একজনকে চেয়েছিলাম যে, আটে বা নয়ে নেমে ভালো ব্যাট করতে পারে। অক্ষর প‍্যাটেল সেদিক থেকে এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো কিছু করতে পারেনি। তবে ও উপরের দিকেও ব্যাট করতে পারে। অফস্পিনার হিসেবে অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরের কথাও ভাবা হয়েছিল। কিন্তু অক্ষর থাকা মানে ব্যাটিং গভীরতা বাড়বে। সামনের ২ মাসে প্রচুর ক্রিকেট। যারা ফিরে আসছে, তাদেরও সময় দিতে চাই। কারও জন্যই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। বিশ্বকাপের দলে চ‍্যাহালকে দরকার হলে নেওয়া হবে। অশ্বিন এবং ওয়াশিংটনের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য।”

আরও পড়ুন:আগামিকাল এএফসি কাপের ম‍্যাচে বাগানের প্রতিপক্ষ ঢাকা আবাহনী, জয় লক্ষ‍্য বাগান কোচের

 

 

 

spot_img

Related articles

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...