Wednesday, May 13, 2026

যাদবপুরকাণ্ডে ধৃতদের বিরুদ্ধে অ্যান্টি র‍্যা*গিং অ্যাক্টের ৪ নং ধারা যোগ করল পুলিশ

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায়
এবার ধৃতদের বিরুদ্ধে নতুন ধারা পুলিশের। পশ্চিমবঙ্গ অ্যান্টি র‍্যগিং প্রিভেনশন অ্যাক্টের ৪ নং ধারা যুক্ত করতে চলেছে তদন্তকারী অফিসাররা। আদালতে এমনটাই আবেদন করছেন তাঁরা।

তবে যাদবপুরের ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় SHRC। ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করেছে মানবাধিকার কমিশন। আজ, মঙ্গলবারই কমিশনের চেয়ারপার্সনকে রিপোর্ট দেবে কমিশনের তন্তকারী শাখা।মৃত ছাত্রের পাশাপাশি অন্য আবাসিক ছাত্রদেরও অধিকার খর্ব করা হয়েছে বলে মনে করছে কমিশন। রিপোর্ট দেওয়ার পরই রাজ্য সরকারের কাছে সুপারিশ পাঠাবে রাজ্য মানবাধিকার কমিশন।

এদিকে, যাদবপুরে গিয়ে বিক্ষোভের জেরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। আরও বিস্তারিত তথ্য জানতে চেয়ে বিরোধী দলনেতাকে নোটিশ দিয়ে যাদবপুর থানার তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

 

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...