Thursday, May 14, 2026

অসমে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক ফতোয়া

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক ফতোয়া। জারি করেছে অসম (Assam) সরকার। সেই নির্দেশিকা অনুযায়ী, ফর্মাল পোশাক (Formal Dress) পরেই ক্লাসে যেতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। তিন মাস আগেই নাকি স্কুলের শিক্ষকদের জন্যেও পোশাক বিধি জারি করেছিল অসম সরকার।

সোমবার, হিমন্ত বিশ্বশর্মা (Himant Viswa Sharma) সরকারের নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক শৃঙ্খলা ও শালীনতার প্রতীক হওয়া উচিত।
কী পোশাক পরবেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা?
নির্দেশিকার পুরুষ ও মহিলাদের জন্য আলাদা করে পোশাকবিধি উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে পুরুষদের ফর্মাল শার্ট-প্যান্ট পরে যেতে হবে। ধুতি বা পাজামাও পরতে পারেন। কিন্তু জিন্স, পোলো টি-শার্টের মতো পোশাক কোনও মতে পরা যাবে না।
মহিলারা সালোয়ার সুট, শাড়ি বা মেখলা-চাদর পরে কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন। কিন্তু লেগিংস, জিন্স, টি-শার্ট কর্মক্ষেত্রে পরা যাবে না।

এখানেই শেষ নয়, পোশাকবিধির সঙ্গে পোশাকের রং নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। হালকা রঙের পোশাক পরে আসতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, ভদ্র পোশাক পরতে হবে। এই পোশাক ফতোয়া নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে। কারণ, যাঁরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, সেই উচ্চশিক্ষিত ব্যক্তিদের কি নিজেদের পোশাক সম্পর্কে কোনও সচেতনতা নেই! তাঁরা তো নিজেরাই উপযুক্ত পোশাক নির্বাচন করবেন। বিরোধীদের মতে, বিজেপি সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রতীক।

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...