Tuesday, June 23, 2026

আমেরিকা থেকে ফোন, মুম্বইয়ে লুকিয়ে সন্ত্রাস*বাদী! ত*দন্তে পুলিশ

Date:

Share post:

ভারতে বাড়ছে জঙ্গি কার্যকলাপ। নড়েচড়ে বসল মুম্বই পুলিশ, তদন্তে পুণে (Pune) পুলিশের কর্তারা। জানা যায় গতকাল গভীর রাতে আচমকাই মার্কিন মুলুক থেকে ফোন আসে পুণে (Pune) পুলিশের কাছে। সেখানে বলা হয় মুম্বইয়ের ওরলি এলাকায় ঘাঁটি গেড়েছেন এক সন্ত্রাসবাদী। এরপর আর কিছু জানানর আগেই ফোন কেটে যায়। রাত ১ টা নাগাদ এই ফোন পাওয়ার পর পুণে পুলিশের তরফে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় মুম্বই পুলিশে। তৎপরতার সঙ্গে তদন্তে নামে পুলিশ।

কে বা কারা ফোন করেছিলেন এবং কী তাঁদের উদ্দেশ্য সেটা এখনও স্পষ্ট নয়। ওই নম্বরে আবারও ফোন করে যোগাযোগের চেষ্টা করে মুম্বই পুলিশ। যদিও ওই ব্যক্তির সঙ্গে কথা হয়েছে কিনা, কোনও তথ্য মিলেছে কিনা সেই নিয়ে মুম্বই পুলিশ বিস্তারিত কিছুই জানায়নি। বিষয়টির গুরুত্ব বুঝেই আপাতত কোনও তথ্য প্রকাশ করতে চায়নি পুলিশ। তবে জানা গিয়েছে, মুম্বই পুলিশের পাশাপাশি এই ফোনের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ক্রাইম ব্রাঞ্চও। মুম্বইয়ে ২৬/১১ হামলার পর থেকেই জঙ্গি কার্যকলাপ নিয়ে যথেষ্ট সতর্ক প্রশাসন। ফের যাতে সেইরকম কোনও ঘটনা না ঘটে তা নিয়ে কড়া নিরাপত্তা রাখা হচ্ছে।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...