Wednesday, April 29, 2026

যাদবপুরের “আলু”কে গভীর রাত পর্যন্ত জেরা, জিজ্ঞাসাবাদ এসএফআইয়ের রুদ্রকেও

Date:

Share post:

যাদবপুরকাণ্ডের তদন্তে গবেষণারত পড়ুয়া অরিত্র মজুমদারকে ওরফে আলুকে যাদবপুর গভীর রাত পর্যন্ত থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর,রাত দেড়টা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ চলেছে। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার শুরু থেকেই অরিত্রের নাম বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। তার উপর মঙ্গলবার দিনভর অরিত্রর ফেসবুক পোস্ট নিয়ে জোর জল্পনা হয়েছে। এরপরই মঙ্গলবার সন্ধ্যায় থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। যা চলে গভীর রাত পর্যন্ত।

অন্যদিকে, পুলিশি জেরার পর যাদবপুর থানা থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরে আর এক ছাত্র রুদ্র চট্টোপাধ্যায়। সে জানায়, আলুকেও ছেড়ে দেবে পুলিশ। কিছুক্ষণ ক্যাম্পাসে থাকার পর রুদ্র বাড়ির পথে রওনা দেয়। রাত পৌনে দুটো নাগাদ কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা যাদবপুর থানা থেকে বেরিয়ে যান বলে জানা গিয়েছে। তিনি জানান, তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বয়ান খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আবার ডাকা হতে পারে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটিও বুধবার অরিত্রকে ডেকে পাঠিয়েছে। অরিত্র জানায়, সে সদ্য ট্রেকিং করে ফিরেছে। শারীরিক এবং মানসিক ভাবে ক্লান্ত। অনেক ধকল গিয়েছে। আপাতত বিশ্রাম নেবে। দু’দিন পর বিশ্ববিদ্যালয়ে যাবে।

 

 

 

Related articles

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...