Sunday, May 24, 2026

বিক্রমের চাঁদের মাটি ছোঁয়া নিয়ে অন্যরকম প্রতীক্ষায় গুড়াপ

Date:

Share post:

বিক্রমের চাঁদের মাটি ছুঁতে আর কিছুক্ষণের অপেক্ষা। সারাদেশ সফল অবতরণের জন্য প্রার্থনা করছে। তবে, হুগলির গুরাপে অপেক্ষা একটু অন্যরকম। কারণ, সেখানে দুইভাই চন্দ্রকান্ত ও শশীকান্ত কুমার (Chandrakanta And Shashikant Kumar) ইসরোর বিজ্ঞানী। শুধু তাই নয়, চন্দ্রযান-২ এর যোগাযোগের অ্যান্টেনার ডিজাইনের দায়িত্ব ছিলেন বছর বিয়াল্লিশের চন্দ্রকান্ত। ইসরোয় (ISRO) জয়েন্ট সেক্রেটারি পদে রয়েছেন তিনি। তাঁর ভাই শশীকান্ত ইসরোয় মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং-এর গবেষক।

হুগলির গুরাপের খাজুরদহ মাজিনান শিবপুর গ্রাম। সেখানেই থাকেন চন্দ্রকান্ত ও শশীকান্তের বাবা-মা রয়েছেন মধুসূদন কুমার ও অসীমা। চন্দ্রযান ৩ নিয়ে সেই কারণে তাঁরাও অত্যন্ত উৎকণ্ঠায় রয়েছে। সরাসরি সম্প্রচার দেখতে টিভিতে চোখ রাখবেন তাঁরা।

সফলভাবে উৎক্ষেপণের পরে চাঁদের মাটি ছোঁয়ার আগেই ভেঙে পড়েছিল চন্দ্রযান ২। সেই সময় মন খারাপ হয়ে যায় বৃদ্ধ কুমার দম্পতির। কারণ বড় ছেলে চন্দ্রকান্ত সেই মিশনে ছিলেন। তবে, এবার মিশন সফল হবেই- আশাবাদী তাঁরা।

Related articles

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...

মমতার নির্দেশে জেলায় জেলায় প্রতিবাদে পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

বিরোধী দল হিসেবে কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের (TMC Female Worker) বিভিন্ন শাখা-সংগঠনের বৈঠক চলছে দফায় দফায়। রবিবার দলনেত্রী...

পরাজয়ের নৈতিক দায় গ্রহণ: পদ ছাড়ার চিঠি কাকলির

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে দলের একাধিক নেতা নেত্রীকে দল ছাড়তে দেখা গিয়েছে। তবে সাংসদ পদমার্যাদার কোনও...

ফলতার ফলাফলে পুরোনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

বিধানসভা নির্বাচনে এসআইআর পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির কারচুপির অভিযোগে সরব ছিল...