Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানেই টি-২০ সিরিজ জয় ভারতের। তৃতীয় ম্যাচে বৃষ্টির জন্য এক বলও খেলা হয়নি। প্রথম ম্যাচেও বৃষ্টি বাধা হয়েছিল। তবে সেই ম্যাচ জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জিতেছিলেন যশপ্রীত বুমরাহরা। শেষ ম্যাচে খেলাই হল না।

২) এশিয়া কাপের আগে যশপ্রীত বুমরাহ কতটা ফিট, তা দেখে নেওয়ার জন্যই আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঠানো হয়েছিল তাঁকে। বুমরাহ ফিরছেন সিরিজ সেরা হয়ে। এবার লক্ষ্য এশিয়া কাপ এবং বিশ্বকাপ।

৩) দাবা বিশ্বকাপের ফাইনালের দ্বিতীয় রাউন্ডের ম্যাচও ড্র হল। ফলে ক্লাসিক্যালের দু’টি রাউন্ডে কেউ জিততে পারলেন না। ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং নরওয়ের ম্যাগনাস কার্লসেনের মধ্যে খেলা গড়াল টাইব্রেকারে। বৃহস্পতিবার হবে সেই টাইব্রেকার। সেই টাইব্রেকারের পরেই পাওয়া যাবে বিশ্বচ্যাম্পিয়ন।

৪) ছেলে এবং মেয়েদের ডাবলস দল ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেল। সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টির ছেলেদের জুটি হারায় কেনেথ যে হুই চু এবং মিং চুয়েন লিমকে। মেয়েদের জুটি তৃষা জলি-গায়েত্রি হারিয়ে দেয় চাইনিজ তাইপেই জুটি চ্যাং চিং হুই এবং ইয়াং চিং টুনকে।

৫) সফল চন্দ্রযান-৩ । বুধবার ঠিক সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদে নামে ল্যান্ডার ‘বিক্রম’। আর সেই মুহূর্তের সাক্ষী থাকলেন যশপ্রীত বুমরাহরাও। সেই ভিডিও পোস্ট বিসিসিআইয়ের। বিরাট কোহলি, শুভমন গিলরাও এই সাফল্যে উচ্ছ্বসিত।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...