Sunday, May 31, 2026

৪০ বছরে পর… ব্রিকস সম্মেলন শেষে গ্রিস সফর দেশের প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ব্রিকস(BRICS) সম্মেলন শেষে এবার গ্রিসে(Greece) পৌঁছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুক্রবার সকালে গ্রিসের রাজধানী আথেন্সে পৌঁছন দেশের প্রধানমন্ত্রী। দীর্ঘ ৪০ বছর পর গ্রিস সফরে যেতে দেখা গেল ভারতের কোনও প্রধানমন্ত্রীকে(Prime Minister)। এর আগে ১৯৮৩ সালে গ্রিসে গিয়েছিলেন তৎকালিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী(Indira Gandhi)। জানা গিয়েছে এক দিনের এই সফরে গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদি একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।

জানা গিয়েছে, শুক্রবার সকালে আথেন্স বিমানবন্দরে নামেন মোদি। গ্রিস সরকারের একাধিক কর্তাব্যক্তি তাঁকে স্বাগত জানান। বিদেশ মন্ত্রকের তরফে জানা গিয়েছে, মোদির এই গ্রিস সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। তা ছাড়াও সামরিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও নিবিড় এবং মজবুত করার চেষ্টা করা হবে এই সফরে। জাহাজনির্মাণ শিল্প নিয়েও কোনও মউ স্বাক্ষর হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে। মোদির সম্ভাব্য সফরসূচি সম্পর্কে জানা গিয়েছে, শুক্রবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে দেখা করার পাশাপাশি গ্রিক প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী। গ্রিক বণিকসভার সদস্যদের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর। তা ছাড়া প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর শুক্রবার রাতের বিমানেই দিল্লি ফেরার কথা নরেন্দ্র মোদির।

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...