Tuesday, June 23, 2026

কাপলিং খুলে বিপত্তি! বড়সড় দু.র্ঘটনা এড়াল ভিস্তাডোম

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনা এড়াল ভিস্তাডোম (Vistadome) ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। জানা গিয়েছে, শুক্রবার আচমকাই কাপলিং (Coupling) খুলে যায় ট্রেনটির। এর জেরেই ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে বেশ খানিকটা এগিয়ে যায়। এদিন শিলিগুড়ি সংলগ্ন গুলমা স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। যার জেরে আচমকা গতি কমে লাইনে দাঁড়িয়ে পড়ে ভিস্তাডোম। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

শুক্রবার সকালে এনজেপি স্টেশন (NJP) থেকে আলিপুরদুয়ারের (Aliporeduar) উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। কিন্তু সকাল ৮.৫০ মিনিট নাগাদ ১৪/৬ রেলওয়ে পিলারের কাছে কাপলিং ছিঁড়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যায় ট্রেনটি। ভিস্তাডোমে থাকা যাত্রীরা জানাচ্ছেন, শিলিগুড়ি সংলগ্ন গুলমা স্টেশন ছাড়িয়ে কিছু দূর এগোতেই হ্যাঁচকা টানের পর কমে যায় ট্রেনের গতি। এরপর আচমকা ট্রেন থেমে যাওয়ায় আশঙ্কা তৈরি হয় যাত্রীদের মনে। বিষয়টি নজরে আসতেই ব্যাপক আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা।

পরে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন ও ভিস্তাডোমের মাঝের অংশ পরীক্ষা করে দেখে কাপলিংয়ের অংশটি দুর্বল হয়ে ছিঁড়ে গিয়েছে। আর সেকারণেই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে মাঝ পথে থমকে পড়ে ট্রেনের বাকি বগি। তবে রেল সূত্রে খবর, এদিন ট্রেনটি দ্রুতগতিতে থাকায় বগি বেলাইন হয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। অন্যদিকে, ৮টা ৫০ মিনিট নাগাদ ঘটনা ঘটার পর সাড়ে ৯টা নাগাদ অর্থাৎ প্রায় আধ ঘণ্টা বাদে ট্রেনটি ছাড়ে গুলমা থেকে। কাপলিং ঠিক করে ফের ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন রওনা হয় আলিপুরদুয়ারের উদ্দেশে।

 

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...