Saturday, March 14, 2026

মর.ণোত্তর কৃতী সম্মান পেলেন ঐন্দ্রিলা , কান্নার বাঁধ ভাঙল মায়ের

Date:

Share post:

এই নভেম্বরে এক বছর হবে। ২০২২ সালে নিষ্পাপ ফুলের মতো মেয়েটাকে হারাতে হয়েছিল টলিউডকে (Tollywood)। শেষ মুহূর্তেও অশ্রু ভেজা চোখে পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী (Sabyasachi Chowdhury)। তারপর থেকেই মেয়ে হারা মা-কে আগলে রেখেছেন অভিনেতা । বৃহস্পতিবার রাজ্য টেলি অ্যাকাডেমি পুরস্কারের (West Bengal Tele Academy Awards 2023) মঞ্চেও ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মার (Oindila Sharma’s mother Sikha Sharma)পাশে সব্যসাচী চৌধুরী। অনুষ্ঠানে ‘মরণোত্তর কৃতী সম্মান’ প্রদান করা হয় অভিনেত্রীকে। মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার সময়ই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রীর মা। চোখ ভিজেছে উপস্থিত দর্শকদেরও। নিজের অভিনয় গুণে একই মঞ্চে পুরস্কৃত হয়েছেন সব্যসাচী চৌধুরীও। মুখ্যমন্ত্রী (CM)নিজে তাঁর প্রশংসা করেন।

টানা ১৯ দিন হাসপাতালে লড়াই করেও ক্যান্সারকে হারিয়ে বাড়ি ফিরতে পারেননি ঐন্দ্রিলা । বাড়ির ছোট মেয়েকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। আজও একা প্রেমিক সব্যসাচী। যদিও তিনি কাজে মন দিয়েছেন। পুরস্কার নিয়ে শিখা শর্মা কাল রাতেই বহরমপুর ফিরে গেছেন। পুরস্কার হাতে নিয়ে মায়ের প্রশ্ন এটা কি ‘মরণোত্তর’ পুরস্কার পাওয়ার বয়স! উত্তরে নীরব হয়তো বিধাতাও।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...