Tuesday, May 26, 2026

মিছিলের নামে যাদবপুরে এবিভিপি’র নৈরাজ্য! “গো*লি মা*রো শা*লো কো” স্লোগানের নি*ন্দায় তৃণমূল

Date:

Share post:

আরএসএস তথা বিজেপির ছাত্র শাখা এবিভিপির যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযানকে কেন্দ্র করে তুলকালাম। বিনা অনুমতিতে এই মিছিল করা হয়েছে বলে দাবি পুলিশের। খুব স্বাভাবিকভাবেই রাস্তায় মিছিল আটকে দেয় পুলিশ। এবিভিপি সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে দু’পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়।এই ঘটনায় কাধিক এবিভিপি সমর্থককে আটক করে পুলিশ। গোলপার্ক, সাদার্ন এভিনিউ, যাদবপুর মোড় থেকে ধড়পাক়ড় করা হয়।

অন্যদিকে, এই মিছিলে এবিভিপি সমর্থকরা বড় বেশি উৎশৃঙ্খল ছিলেন। ছাত্রমৃত্যুতে দোষীদের শাস্তি চেয়ে র‍্যাগিংমুক্ত যাদবপুরের দাবিতে মিছিল করলেও তাঁদের স্লোগান নিয়ে নিন্দার ঝড় উঠেছে। এই মিছিল থেকে তাঁরা “গোলি মারো সালো কো” স্লোগান দিতে থাকে। প্রতিবাদ মিছিলের নামে যাদবপুরে এবিভিপি কার্যত নৈরাজ্য তৈরি করতে এসেছিল বলে অভিযোগ তৃণমূলের। তাদের এই স্লোগান সম্পূর্ণভাবে উস্কানি ও ঘৃণামূলক বলে অভিযোগ শাসক দলের। গুন্ডামি এবং বাংলার শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা।

এবিভিপি’র এই স্লোগান নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, কোন বিজেপি যাদবপুরে প্রতিবাদ করছে। যারা এদিন প্রতিবাদ করতে এসেছিল, গোটা দেশে তাদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি র‍্যাগিংয়ের অভিযোগ। ইউজিসি’র রিপোর্ট উল্লেখ করে কুণাল বলেন, বিজেপি শাসিত ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে দেশের মধ্যে সবচেয়ে বেশি র‍্যাগিং হয়। আর যারা র‍্যাগিং করে তারাই যাদবপুরে গোলি মারো সালো কো স্লোগান দিয়ে নৈরাজ্য তৈরি করছে। অবিলম্বে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক।

এদিকে এদিনই গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মোড় হয়ে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিলের আয়োজন করে বিজেপি যুব মোর্চা। এই মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যুব মোর্চা নেতা সৌমিত্র খাঁ থেকে শুরু করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে একাধিক ছাত্র ও প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে ধৃত সৌরভ চৌধুরী সহ সকলকে একের পর এক পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। এমনকি ওই পড়ুয়াকে নগ্ন করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল বলেও আদালতে জানিয়েছে পুলিশ।

 

Related articles

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...