Wednesday, June 3, 2026

মাদুরাই অ*গ্নিকাণ্ডে গ্রে*ফতার ট্যুর অপারেটর

Date:

Share post:

তামিলনাড়ুর মাদুরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লেগে যাওয়ার ঘটনায় ট্যুর অপারেটারকে গ্রেফতার করল রেল পুলিশ। তার বিরুদ্ধে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রেনে ওঠার অভিযোগ রয়েছে। এই সিলিন্ডার থেকেই ট্রেনে আগুন লাগার ঘটনা ঘতে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত বহু।

আরও পড়ুনঃ তামিলনাড়ুতে ট্রেনে অ.গ্নিকাণ্ডের ঘটনায় রেলের সচেতনতা নিয়ে প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রীর
দক্ষিণ রেলের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, পর্যটকদের একটি কামরায় বেআইনি ভাবে রান্নার গ্যাস নিয়ে যাওয়ার কারণে ট্যুর অপারেটরের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি এবং রেলওয়ে আইনে মামলা করেছে রেল পুলিশ। ট্যুর অপারেটরকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, তামিলনাড়ুর পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের একটি কামরায় শনিবার ভোরবেলা হঠাৎ আগুন লেগে যায়। সেই সময় একটি স্টেশনে ঢোকার মুখে ট্রেনটি দাঁড়িয়ে ছিল। রেল সূত্রে জানা গিয়েছে, ওই কামরাটিতে যাঁরা ছিলেন, তাঁরা সকলেই লখনউয়ের বাসিন্দা। একটি ট্যুর সংস্থা এই পর্যটনের আয়োজন করেছিল। ট্রেনের একটি কামরা আলাদা করে ভাড়া নিয়েছিলেন তাঁরা। সেখানেই তোলা হয়েছিল গ্যাস সিলিন্ডার, যা রেলের নিয়মবিরুদ্ধ। এখানে প্রশ্ন উঠেছে রেলের নিরাপত্তা নিয়েও। কী ভাবে সিলিন্ডার-সহ ট্রেনে উঠলেন ওই পর্যটকেরা? রেলের নিরাপত্তারক্ষীরা স্টেশনেই তাঁদের আটকালেন না কেন?

 

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...