Friday, June 5, 2026

ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান, কোয়ার্টার ফাইনালে মুম্বইকে হারাল ৩-১ গোলে

Date:

Share post:

ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট। রবিবার কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে মুম্বই সিটি এফসিকে হারাল ৩-১ গোলে। বাগানের হয়ের তিন গোল জেসন ক‍্যামিন্স, মনবীর সিং এবং আনোয়ার আলি।

রবিবার যুবভারতীতে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের প্রথম থেকেই দুই দল নিজেদের রক্ষণ শক্তিশালী করে আক্রমণে ওঠার চেষ্টা করে। ম‍্যাচের ৯ মিনিটের মাথায় এগিয়ে যায় জুয়ান ফেরান্দোর দল। পেনাল্টি থেকে গোল করে বাগানের হয়ে ১-০ করেন জেসন ক‍্যামিন্স। পেনাল্টি বক্সের মধ্যে অস্ট্রেলিয়ান বিশ্বকাপারকে ফেলে দেন মুম্বই গোলকিপার পূর্বা লাচেনপা। স্পট কিক থেকে গোল করে যান ক‍্যামিন্স। গোল খাওয়ার পর কিছুটা নড়েচড়ে বসে মুম্বই। ১৬ মিনিটে প্রথমবার আক্রমণ তুলে আনে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়নরা। ২৩ মিনিটে বিপিনের পাস থেকে শট করেন পেরেরা। তবে তাঁর শট বাইরে চলে যায়। যদিও এরপরই গোল পেয়ে যায় মুম্বই। ম‍্যাচের ২৮ মিনিটেই গোল শোধ করে দেয় মুম্বই। গোটা মোহনবাগান ডিফেন্সকে দাঁড় করিয়ে গোল করে যান পেরেরা দিয়াস। তাঁর গোলে কিছুটা ভাগ্যের সহায়তাও ছিল। হেক্টর উস্তের সামনে থেকে মাথায় বল লাগিয়ে গোল করেন মুম্বই ফুটবলার। যদিও এর দু’মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় সবুজ-মেরুন। ৩০ মিনিটে হুগো বৌমোসের ক্রস থেকে হেডে গোল করে যান মনবীর সিং। প্রথমার্ধের শেষদিকে বেশ কিছু সুযোগ পেয়ে গিয়েছিল মুম্বই। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-১।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। শুরুর দিকে ফ্রিকিক পায় মুম্বই। তবে সেখান থেকে গোল হয়নি। পেরেরা দিয়াসের শট অল্পের জন্য বাইরে যায়। তবে ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন থাকছেই। পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে দুই দলই। ৫৮ মিনিটে সাদিকু সহজ সুযোগ নষ্ট করেন। পরিবর্ত হিসেবে নামা বিক্রম প্রতাপ সিং ভুল করে বসেন। সেখান থেকে ফাঁকায় বল পেলেও গোল করতে পারেননি সাদিকু। বল চলে যায় মাঠের বাইরে। এর পরেই আনোয়ার আলির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। ৬৩ মিনিটে ডানদিক থেকে আশিক কুরুনিয়ানের ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল করেন আনোয়ার আলি। ফাঁকায় দাঁড়িয়ে থাকলেও হেডে এমন গোল করা সহজ ছিল না। এই গোলের পরেই সাদিকুকে তুলে নিয়ে দিমিত্রি পেত্রাতোসকে নামিয়ে দেন জুয়ান। শেষদিকে বেশ কিছু সুযোগ পেলেও ব্যবধান কমাতে পারেনি মুম্বই।

আরও পড়ুন:এশিয়ান গেমসে রুতুরাজদের হেডস‍্যারের দায়িত্বে লক্ষ্মণ : সূত্র

 

 

 

 

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...