Thursday, May 14, 2026

টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে ‘নস্টালজিক’ মমতা,শুভেচ্ছাবার্তা জানালেন অভিষেকও

Date:

Share post:

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মত এবারও মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হতে চলেছে প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে টিএমসিপি-র কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন মেয়ো রোডে। অনুষ্ঠান শুরুর আগে তাঁদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এক্স (টুইটার) হ্যান্ডেলে টুইট করেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুনঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা, নীরজকে অভিনন্দন প্রধানমন্ত্রী-মুখ‍্যমন্ত্রীর
টুইটে মমতা লেখেন,’সারা বাংলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে এতে আমি গর্বিত। প্রাক্তন ছাত্রনেতা হিসেবে দেশ গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা ও শক্তি বিষয়টি আমি বুঝতে পারি। ছাত্র পরিষদের সকল তরুণ এবং আবেগপ্রবণ মনের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারকে আমি কুর্ণিশ জানাই। উজ্জ্বল ভারতের জন্য গণতন্ত্র, মূল্যবোধ ও অগ্রগতির হয়ে আমরা একসঙ্গে কাজ করব। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে জাতীয়তাবাদী অভিনন্দন।’


তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, আমার তরুণ সহকর্মীদের অনেক অনেক শুভেচ্ছা। তাঁদের দৃঢ়চেতা মনোভাব আমাদের দলের শক্তি এবং অগ্রগতির ভিত্তি হিসাবে কাজ করে! আগামী দিনে, আমাদের ছাত্র নেতারা হবে পরিবর্তনের স্থপতি, ভারতকে সম্প্রীতির এক নতুন যুগে নিয়ে যাবে


 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...