Friday, April 3, 2026

TMCP-র প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রকে নি.শানা দেবাংশুর, ক্যাম্পাস র‍্যা.গিংমুক্ত করার অঙ্গীকার সুদীপের   

Date:

Share post:

আজ সোমবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) ২৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ধর্মতলার মেয়ো রোড সভা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। ‘রাজা’ কে খানখান করতে ছাত্র যুবদের অঙ্গীকারবদ্ধ হওয়ার বার্তা দেন তিনি। এদিন তার বক্তব্যে আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারকে হটানোর কথা বার বার উঠে এসেছে। কবিতার ছন্দে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন তিনি। রেল দুর্ঘটনা থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি সব কিছু নিয়েই তার নিশানায় আজ ছিল কেন্দ্রীয় সরকার (Central Government)।

এদিন দেবাংশু বলেন, ‘একটি ইঁদুর সাধুর আশীর্বাদে বাঘে রূপান্তরিত হয়ে সেই সাধু বাবাকেই ভক্ষণ করতে যায়। সেই সময় সাধু বাবা মন্ত্রপূত জল ছিটিয়ে তাঁকে পুনরায় ইঁদুরে পরিণত করে।’ ইঁদুর থেকে বাঘ হয়ে ওঠার কাহিনীকে নরেন্দ্র মোদীর উত্থানের সঙ্গে তুলনা করেন যুব নেতা দেবাংশু। কাহিনীর শেষে মন্ত্রপুত গঙ্গা জল থেকে যেমন ইঁদুর বাঘ থেকে আবার ইঁদুরে পরিণত হয়েছিল তেমন আগামী লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ সাধুর ভূমিকা নেবেন এবং মোদীর রাজনৈতিক পতন ঘটাতে চলেছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয় বা রাজ্য বিজেপি নেতৃত্বকে তিনি কটাক্ষ করেন। আগামী লোকসভা নির্বাচনের আগে বড় মাপের সভায় কেন্দ্রকে আক্রমণ করার মঞ্চ তৈরি হয়েছে আজ ধর্মতলায়। কেন্দ্রের INDIA জোট থেকে শুরু করে রাজ্যে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন দেবাংশু।

অন্যদিকে, এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা (Sudip Raha)। তিনি বক্তব্যের শুরুতেই মনে ক্রিয়ে দেন, গান্ধী মূর্তির পাদদেশে থেকে একটাই আওয়াজ, দিদি তুমি এগিয়ে চলো বাংলার ছাত্র সমাজ তোমার সঙ্গে আছে। পাশাপাশি দেশ থেকে বিভেদকামী শক্তিকে উৎখাতের ডাক দিয়ে নতুন লড়াইয়ের শপথ নেওয়ার বার্তা দেন তিনি। এরপরই সুদীপের বক্তব্যে উঠে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু প্রসঙ্গ। সুদীপ বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যাদবপুরে আমাদের এক ভাইকে হারাতে হয়েছে। যেভাবেই হোক ক্যাম্পাস  র‍্যাগিংমুক্ত করতে হবে। যাদবপুর আর আতঙ্কপুর থাকবে না। ২৮ আগস্টের এই মঞ্চ থেকে আমাদের শপথ নিতে হবে লালমুক্ত যাদবপুরের। তবে শুধু যাদবপুরই নয় এদিন বিশ্বভারতী, প্রেসিডেন্সিকে মাও-মাকু মুক্ত করার বার্তা দেন তিনি। সুদীপ আরও জানান, আমাদের আন্দোলনের জন্য যাদবপুরে সিসিটিভি ঢুকেছে। আলোও জ্বলবে, তৃণমূল ছাত্র পরিষদও ঢুকবে।

বিজেপির হাতে ইডি, সিবিআই, ত্রিশূল, তলোয়ার আছে আমাদের কাঁধে শিক্ষার প্রগতি, সঙ্ঘবদ্ধ জীবন, দেশপ্রেমের ঝাণ্ডা আছে। বিজেপির ক্ষমতা আছে, আমাদের মমতা আছে। আমাদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। তৃণমূল ছাত্র পরিষদ মানে লড়াই, তৃণমূল ছাত্র পরিষদ মানে আন্দোলন, তৃণমূল ছাত্র পরিষদ মানে প্রতিবাদ। অন্যদিকে আগামী ২ অক্টোবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি চলো অভিযান। নিজেদের প্রাপ্য টাকা বুঝে নিতেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...