Thursday, May 14, 2026

জলবায়ু পরিবর্তনের জের! বড় সমস্যার মুখে পানামা খাল, জোর ধাক্কা বিশ্ববাণিজ্যে

Date:

Share post:

জলবায়ু পরিবর্তনের (Climate Change) কারণে বড় ধাক্কা খেল বিশ্ববাণিজ্য (World Business)। চরম সমস্যার সম্মুখীন পানামা খাল (Panama Canal)। জলবায়ু পরিবর্তনের একাধিক সমস্যার কথা বিভিন্ন মহল থেকেই উঠে আসছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। দেখা যাচ্ছে, বিপদ আর বেশি দূরে নেই! এশিয়া থেকে আমেরিকায় পণ্য আমদানি-রফতানির অন্যতম প্রধান সমুদ্রপথ পানামা খালেই এখন জাহাজের ভিড়! তবে পানামার এমন দুরবস্থা আগে কবে দেখা গিয়েছিল তা হয়তো কেউই মনে করতে পারছেন না।

বহুদিন ধরেই এই জলপথে দুই মহাদেশের মধ্যে পণ্য বিনিময় হয়ে চলেছে। আর সেই পানামা খালই বড় সমস্যার মুখে। জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন দেশের নীতিগত অবস্থানের জন্য বিশ্ববাণিজ্যের অন্যতম এই পানামা খালের দু’ধারে শুধু অপেক্ষমাণ জাহাজের ভিড়। জানা গিয়েছে, পানামা খালের দুপাশে এক এক সময়ে ২০০টিরও বেশি জাহাজ অপেক্ষা করছে। পানামা খাল পেরোতে গড়ে প্রায় চার দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে জাহাজগুলিকে। অনেক সময়ে আবার জানা যাচ্ছে কয়েকটি জাহাজকে ২০ দিনেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে!

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পানামা খালের দু’পাশে এভাবে জাহাজের মেলা বসার অন্যতম কারণ খালের জলস্তর কমে যাওয়া। আর সেটা কমেছে মূলত জলবায়ুগত পরিবর্তন এবং তার জেরে ঘটা খরার কারণেই। এদিকে, পানামার আশপাশে ছড়িয়ে রয়েছে প্রায় ১৪০০টি দ্বীপ। বেশিরভাগ দ্বীপেই মানুষের বসবাস। কিন্তু গত ৭০ বছরের মধ্যে এমন বিপজ্জনক খরার মুখে পড়তে হয়নি পানামার দ্বীপগুলিকে। অনুমান করা হচ্ছে, খরার কারণে ইতিমধ্যেই প্রায় ২০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

 

 

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...