Thursday, May 14, 2026

৩১ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত অলিম্পিয়ান আলেকজান্দ্রা পল

Date:

Share post:

গাড়ি দুর্ঘটনায় প্রয়াত কানাডার অলিম্পিয়ান আলেকজান্দ্রা পল। মাত্র ৩১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন তিনি। জানা যাচ্ছে, কানাডাতেই গাড়ি দুর্ঘটনা হয়েছে পলের। কানাডার স্কেটিং দলের সদস্য ছিলেন আলেকজান্দ্রা পল। পলের মৃত্যুর কথা জানিয়েছে কানাডার স্কেটিং সংস্থা।

আলেকজান্দ্রার মৃত্যুর খবর নিয়ে কানাডা স্কেটিং সংস্থা একটি বিবৃতিতে বলেছে, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আলেকজান্দ্রা পল আর জীবিত নেই। গাড়ি দুর্ঘটনায় ওর মৃত্যু হয়েছে। এই সময়ে পলের পরিবারের পাশে আমরা রয়েছি। ওদের সমবেদনা জানাই। খেলার প্রতি পলের আগ্রহ ও নিষ্ঠা ছিল চোখে পড়ার মতো। কঠিন পরিশ্রম করত। স্কেটিংকে ভালবাসত। কানাডার স্কেটিংয়ে ওর বড় অবদান রয়েছে।”

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় পলের গাড়ির গতি খুব বেশি ছিল। গতির কারণেই গাড়ির নিয়ন্ত্রণ তিনি রাখতে পারেননি বলে মনে করছে পুলিশ। ২০১০ সালে বিশ্ব জুনিয়র প্রতিযোগিতায় রুপো জিতেছিলেন পল। ২০১৪ সালের সোচি অলিম্পিক্সে কানাডার হয়ে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৬ সালের পর থেকে আর কোনও প্রতিযোগিতায় অংশ নেননি পল।

আরও পড়ুন:মেজর লিগ সকারে অভিষেকের পরই বিপত্তি মেসির, পড়তে পারেন শাস্তির মুখে

 

 

Related articles

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...