Thursday, May 7, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ ডুরান্ড কাপের সেমিফাইনালে নামতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। নর্থইস্টকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করতে মরিয়া লাল-হলুদ।

২) মেজর লিগ সকারে অভিষেকের পরই বিপত্তি মেসির, পড়তে পারেন শাস্তির মুখে। রেড বুলসের বিরুদ্ধে ম্যাচের পর, মেসি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। আর এই বিষয়টি লিগের নিয়ম অনুযায়ী আইনবিরুদ্ধ।

৩) গাড়ি দুর্ঘটনায় প্রয়াত কানাডার অলিম্পিয়ান আলেকজান্দ্রা পল। মাত্র ৩১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন তিনি। জানা যাচ্ছে, কানাডাতেই গাড়ি দুর্ঘটনা হয়েছে পলের। কানাডার স্কেটিং দলের সদস্য ছিলেন আলেকজান্দ্রা পল।

৪) চলতি বছর থেকেই ফুটবলের মতন ক্রিকেটেও শুরু হয়েছে রেড কার্ডের প্রচলন। আর ক্রিকেটে প্রথম রেড কার্ড দেখলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ক্রিকেটার সুনীল নারিন।

৫) মুম্বইয়ের বিরুদ্ধে ম‍্যাচ খেলতে আসছে নেইমারের আল হিলাল, প্রস্তুতি শুরু ছাংতে, মেহতাব সিংদের। ভারতের ফুটবল ফ্যানদের কাছে নেইমারের ভারতে খেলতে আসা নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার। সেটাও জানিয়েছেন মুম্বই কোচ।

আরও পড়ুন:৩১ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত অলিম্পিয়ান আলেকজান্দ্রা পল

 

 

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...