Saturday, April 4, 2026

এশিয়া কাপ শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, প্রথম দুই ম‍্যাচে নেই এই তারকা ক্রিকেটার

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তবে তার আগে ধাক্কা ভারতীয় শিবিরে। এশিয়া কাপের প্রথম দুই ম‍্যাচে পাওয়া যাবে না কে এল রাহুলকে। এদিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। এশিয়া কাপের দল ঘোষণার সময়ই বলা হয়েছিল, রাহুল সুস্থ হলে তবেই এশিয়া কাপ খেলতে যাবেন।

রাহুল দ্রুত সুস্থ হলেও এখনও খেলার মতো জায়গায় নেই বলে জানান দ্রাবিড়। তবে রাহুল দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই থাকবেন তিনি। এশিয়া কাপের গ্রুপ পর্বের পর সুস্থ হলে তবেই এশিয়া কাপের দলে যোগ দেবেন। এই নিয়ে এদিন দ্রাবিড় বলেন,” অনেকেই জানতে চাইবেন যে রাহুল খেলতে পারবেন কি না, তাই আগেই বলে দিই। রাহুল আপাতত এশিয়া কাপ খেলতে যাচ্ছে না। প্রথম দুটো ম্যাচ খেলতে পারবে না ও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই থাকবে। সুপার ফোরের ম্যাচের আগে দেখা হবে ও সুস্থ কি না। সেই অনুযায়ী দলে নেওয়া হবে ওকে।”

এশিয়া কাপের প্রথম দুই ম‍্যাচে পাওয়া যাবে না, এই কথা জানায় বিসিসিআইও। তারা টুইট করে লেখেনে,”রাহুল দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এশিয়া কাপে পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি।

আরও পড়ুন:ভারতীয় শিবিরে ঋষভ পন্থ, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...