Thursday, May 14, 2026

ফের ‘গোধরা’ ঘটাতে মরিয়া বিজেপি, রামমন্দির উদ্বোধনের আগে শঙ্কা সঞ্জয় রাউতের

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দির(Ram Mandir) উদ্বোধনের সময় গোধরার(Godhra) মতো ঘটনা ঘটতে পারে বিজেপি(BJP)। এমন আশঙ্কা করে ভয়ে রয়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার এমনটাই জানালেন, শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত(Sanjay Raut)। তাঁর আশঙ্কা, বিজেপি নির্বাচনে জয়ের জন্য সার্জিক্যাল স্ট্রাইকের নাটক করতে পারে… তারা যেকোনো কিছু করতে পারে।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন গভর্নর সত্যপাল মালিক অভিযোগ করেছেন, ২০১৯-এ পুলওয়ামা হামলা আসলে পরিকল্পিত ভাবে করা হয়েছিল, একই রকম কথা বলা হচ্ছে গোধরা ঘটনার (২০০২ সালে) সম্পর্কেও। অভিযোগ, সেই ঘটনাও পরিকল্পিত ছিল। এপ্রসঙ্গ তুলে ধরে সঞ্জয় রাউত বলেন, “আমাদের আশঙ্কা রাম মন্দির উদ্বোধনের সময় বহু মানুষ ট্রেনে করে অযোধ্যা যাবেন। আমরা আশঙ্কা করছি সে সময় বিশেষ এলাকায় ট্রেনে পাথর ছোড়া হবে অথবা তাদের ওপর হামলা হতে পারে। তাহলেই দাঙ্গা উসকে দিতে পারবে বিজেপি। দেশের সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও এমনটা ঘটার আশঙ্কা করছে।”

রাউত আরও বলেন, “বিজেপির ২০২৪ সালের নির্বাচনে লড়ার জন্য কোনও এজেন্ডা নেই এবং তাই ভোট পেতে এবং নির্বাচনে জয়ী হওয়ার জন্য সাম্প্রদায়িক দাঙ্গার আয়োজন করতে পারে। ২০১৪ সালে, বিজেপি মানুষকে বোকা বানিয়েছিল এবং ২০১৯ সালে তারা সার্জিক্যাল স্ট্রাইকের নাটক মঞ্চস্থ করেছিল এবং ভোট পাওয়ার জন্য সাম্প্রদায়িক দাঙ্গায় ইন্ধন জুগিয়েছিল। ২০২৪ সালে, তারা আবারও সাম্প্রদায়িক বিভেদ ও সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিচ্ছে নির্বাচনে জেতার জন্য। দেশে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো অনেক গুরুতর সমস্যা রয়েছে, সেসব নিয়ে আলোচনা না করেই তারা সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিয়ে নির্বাচনের মুখোমুখি হতে চায়। আমরা এ সম্পর্কে সচেতন। দলগুলি এবং জনসাধারণকে এ সম্পর্কে সচেতন করা আমাদের কর্তব্য।”

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...