Friday, April 3, 2026

Asia Cup 2023: স্বদেশে ফাঁকা স্টেডিয়ামে খেলা শুরু পাকিস্তানের! বাবরের মন্তব্যে বি*তর্ক

Date:

Share post:

বুধবার থেকে শুরু হল এশিয়া কাপ ২০২৩ (Asia Cup2023)। আয়োজক পাকিস্তান (Pakistan) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি নেপালের (Nepal)। ম্যাচ শুরু আগেই বিতর্কে জড়ালেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। পাকিস্তানের অধিনায়কের মতে, এশিয়া কাপ পুরোটাই পাকিস্তানে হওয়া উচিত ছিল। যেহেতু হাইব্রিড মডেলে এশিয়া কাপ তাই ভারতের ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। কিন্তু পাকিস্তানে সব খেলা হলেও কি স্বদেশে জনপ্রিয়তা পেতেন পাক ক্রিকেটারেরা? ঘরের মাঠে ফাঁকা স্টেডিয়াম দেখে এভাবেই সমালোচিত হতে হচ্ছে বাবরদের।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জেতেন পাক অধিনায়ক বাবর আজম। আর ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গ্রিন আর্মির নেতা। কিন্তু মুলতানের এই ম্যাচে ক্যামেরা স্প্যান হতেই ধরা পড়ল অদ্ভুত ছবি। অর্ধেকের বেশি স্টেডিয়াম ফাঁকা। ব্যস এতেই নেটিজ়েনরা ট্রোল করতে ছাড়লেন না। যদিও ম্যাচ যত গড়িয়েছে পরবর্তীতে দর্শকদের বেশ কিছু ছবিও ছড়িয়েছে নেটদুনিয়ায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তা দেখলে মনে হবে হাতে গুনে বলে দেওয়া যাবে কতজন উপস্থিত মুলতান স্টেডিয়ামে। ব্যাস রীতিমতো ট্রোলড হওয়া শুরু। পাক অধিনায়ক অবশ্য আগেই জানিয়েছেন বিতর্কে জড়িয়েছেন। খেলা শুরুর আগে তিনি বলেন, “পেশাদার ক্রিকেটার হিসাবে যে সূচি আমাদের দেওয়া হবে তাই মানতে বাধ্য আমরা। জানি পর পর ম্যাচ খেলতে গিয়ে যাতায়াতের বিরাট ধকল নিতে হবে আমাদের। তবে আমরা তৈরি। কিন্তু সব ম্যাচ পাকিস্তানে হওয়া উচিত ছিল” এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়েছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। এর পর পিসিবি-র তরফে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হয়। আগামী শনিবার শ্রীলঙ্কায় ভারত- পাক মহারণ।

 

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...