Saturday, June 20, 2026

গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে ধু.ন্ধুমার! ডালখোলায় গু.লিবিদ্ধ যুবক

Date:

Share post:

গাড়ির হর্ন বাজানোকে (Blow Horn) কেন্দ্র করে উত্তেজনা। আর সেই উত্তেজনাকে কেন্দ্র করেই গুলি চলল উত্তর দিনাজপুরে (North Dinajpur)। গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা (Dalkhola) থানার ফরসরা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। অভিযোগের তির চেয়ারম্যানের ছেলে ও ভাগ্নার বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তাঁরা।

পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম তৈবুর রহমান (২২)। তিনি বিহারের বাইসি থানার ডাকরা সংলগ্ন বাংড়া গ্রামের বাসিন্দা বলে খবর। আহতের পরিবার সূত্রে খবর, বুধবার রাতে গাড়িতে চড়ে মোমো খেতে গিয়েছিলেন তৈবুর। আর সেই সময় গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে কয়েক রাউন্ড গুলি চলে বলে খবর। আর এদিনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এদিনের ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি এলাকায়। মোতায়েন করা হয়েছে পুলিশও।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এদিনের ঘটনায় একটি গুলি গাড়িতে লাগে এবং আরও একটি গুলি তৈবুরের হাতে লাগে। এদিকে ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহতের পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে আহত তৈবুরের অভিযোগ, মোমো খেতে যাচ্ছিলাম। সেই সময় গাড়ির হর্ন বাজানোয় তাঁদের উপর গুলি চালানো হয়।

 

 

 

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...