Monday, March 23, 2026

নর্থইস্ট ম‍্যাচে মারাত্মক অভিযোগ ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে, কী ঘটেছিল?

Date:

Share post:

এবার বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল ভারতীয় ফুটবলে। বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের জেরে উত্তাল ভারতীয় ফুটবল। অভিযোগ, মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ চলাকালীন কিছু লাল-হলুদ সমর্থক বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন নর্থইস্ট সমর্থকদের উদ্দেশ্যে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছে নর্থইস্ট। সমর্থকদের পাশে দাঁড়িয়ে লাল-হলুদ সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করা হয় সেই টুইটে। এই ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ। বিবৃতি দিয়েছে ইস্টবেঙ্গলও।

এই নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ টুইটারে লেখেন, “এমন খবর শুনে আমি মর্মাহত। বর্ণবিদ্বেষমূলক কোনও মন্তব্য করলে ছাড় দেওয়ার কোনও প্রশ্নই নেই। আমরা এই ব্যাপারটাকে দেখছি। এই ধরনের প্রবণতা যতটা সম্ভব কমাতে হবে। তারজন্য যা যা করতে হয়, করতে হবে।”  ইস্টবেঙ্গলও টুইট করে জানিয়ে দেয়, বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ একেবারেই সঠিক নয়।

যদিও এখনও পর্যন্ত ডুরান্ড কমিটির কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লে ডুরান্ডের আয়োজক কমিটির শাস্তির কি নিদান দেবে, সেদিকেই আগ্রহ ফুটবল মহলের।

ঘটনাটা কী ঘটেছিল ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ম‍্যাচে?সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে ছিল নর্থইস্ট। ৭৩ মিনিটে ব্যবধান কমায় ইস্টবেঙ্গল। যদিও আত্মঘাতি গোলে ব্যবধান কমায় কার্লোস কুয়াদ্রাতের দল। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান নন্দকুমার। টাইব্রেকারে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল। অভিযোগ সেই সময় নর্থ-ইস্ট সমর্থকদের কটূক্তি করা হয়। আর এরপরই টুইটে বিবৃতি দায়ে জানায় নর্থইস্টও। সেই ট্যুইট দেখেই নড়েচড়ে বসে এআইএফএফ।

আরও পড়ুন:আজ ডুরান্ডের সেমিফাইনালে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ এফসি গোয়া

 

 

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...