Tuesday, May 26, 2026

“আমিও র‌্যাগিংয়ের শিকার”! সিবিআই নোটিশের খবর ভুয়ো দাবি মন্ত্রী সুজিত বসুর

Date:

Share post:

সম্প্রতি, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু খবর পেয়েছিলেন, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। এমন খবর ছড়িয়ে পড়তে এতটুকু সময় লাগেনি। এমন মুচমুচে খবরে গদি মিডিয়ার দাপাদাপি শুরু। বিরোধী দলের নেতাদের ব্যঙ্গ-বিদ্রুপ শুরু। কিছু পরেই বিব়ৃতি দিয়ে সুজিত বসু ঘোষণা করেন, সিবিআইয়ের তরফে কোনও তলবি চিঠি তিনি পাননি। তার পরেও কোনও কোনও মহল থেকে বলা হচ্ছিল, ৩১ আগস্ট মন্ত্রীকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। তবে বৃহস্পতিবার দুপুরে নিজের ক্লাব শ্রীভূমি স্পোর্টিংয়ে সাংবাদিক বৈঠক করে সুজিত বসু স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কোনও সিবিআইয়ের চিঠি পাননি। তাই নিজাম প্যালেসে যাওয়ার প্রশ্নই ওঠে না।

সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, ‘‘আমি এ রকম কোনও নোটিশই পাইনি। কিন্তু সংবাদমাধ্যমের একাংশ থেকে ধারাবাহিক ভাবে বলা হচ্ছে, আমাকে নোটিশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আমি মানসিক ভাবে আহত।’’ তাঁর আরও সংযোজন, ‘‘এই যে র‌্যাগিং নিয়ে এত কথা হচ্ছে, আমার সঙ্গে যেটা হচ্ছে সেটাও তো র‌্যাগিং। একটা ভুয়ো খবরকে বার বার বলা হচ্ছে। আমায় যদি কোনও তদন্ত সংস্থা ডাকে, তা হলে আমি নিশ্চয়ই যাব। কিন্তু এখনও পর্যন্ত আমি কোনও নোটিশ পাইনি। এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক চক্রান্ত। ভাবমূর্তি নষ্টের চেষ্টা।”

প্রসঙ্গত, পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের পাশাপাশি তদন্ত করছে ইডিও। যে সময়ের মধ্যে রয়েছে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে, সেই সময়ে সুজিত ছিলেন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান। এ প্রসঙ্গে সুজিত বসু বলেন, “আমি ৪০ বছর ধরে রাজনীতি করছি। আমি ছ’বারের কাউন্সিলর, চার বারের বিধায়ক। এখন রাজ্যের মন্ত্রী। আমাকে কখনও এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়নি।” এই পরিস্থিতি তাঁকে প্রবল মানসিক যন্ত্রণা দিচ্ছে বলেও জানান সুজিত বসু।

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...