Monday, May 4, 2026

‘শাহরুখ-সাইক্লোনে’র আভাস ২ মিনিট ৪৬ সেকেন্ডে, চমকে দিল ‘জওয়ান’ ট্রেলার

Date:

Share post:

সিনেমা মুক্তির আর মাত্র ৭ দিন বাকি। ইতিমধ্যেই তিনটে গান সোশ্যাল মিডিয়ায় (Social Media) আগুন ঝরাচ্ছে। এবার এল ট্রেলার। দু মিনিট ছেচল্লিশ সেকেন্ড ধরে শুধুই শাহরুখ খানের (Shahrukh Khan) দাপট। কখনও সেনার বেশে কখনও আবার মেট্রোরেল হাইজ্যাক করে অপ্রতিরোধ্য ভিলেন সাজে দেখা মিলল কিং খানের। এই ছবিতে তিনি হিরো না ভিলেন তা বোঝা মুশকিল। ‘জওয়ান’ (Jawan) সিনেমায় শাহরুখ কি ডবল রোলে আত্মপ্রকাশ করবেন? রুদ্ধশ্বাস ট্রেলার দেখে এমন প্রশ্নই ফ্যানেদের মনে। ট্রেলারের শুরুতেই এক শিকারি বাঘের গল্প শাহরুখের কণ্ঠে। মুহূর্তেই বিস্ফোরণ , টানটান উত্তেজনা, মারকাটারি অ্যাকশন, আর শিহরণ জাগানো সংলাপ। মুক্তির আগেই বক্স অফিসে চালকের আসনে শাহরুখ খান (SRK)।

 

উর্দি ছেড়ে হাইজ্যাকার হল ‘জওয়ান ‘। সে অবশ্য প্রিভিউ টিজারেই জানিয়েছিল, ” যখন আমি ভিলেন হই, তখন কোনও হিরো আমার সামনে দাঁড়াতে পারে না”। নজর কাড়লেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। ছবি মুক্তিতে বাকি আর মাত্র ৭ দিন, বৃহস্পতিবার প্রকাশ্যে এল শাহরুখ খানের বহুচর্চিত ছবি ‘জওয়ান’-এর ট্রেলার (Jawan Trailer)।ট্রেলারে দীপিকা পাড়ুকোনেরও (Deepika Padukone) দেখা মিলল। কুস্তির ম্যাচে শাহরুখকে মাত দিলেন নায়িকা। সদ্য রিলিজ হওয়া ট্রেলার বলছে-বিশ্বের চতুর্থ সর্বোচ্চ আর্ম ডিলারের চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি। ‘পাঠান’ বক্স অফিসে ঝড় তুলেছিল, এবার জওয়ান সুনামির অপেক্ষা। ট্রেলার দেখে উন্মাদনায় টগবগ করে ফুটতে শুরু করেছেন ফ্যানেরা। মুক্তির দু-ঘন্টা যেতে না যেতেই জওয়ান-এর ট্রেলারের ভিউ সংখ্যা শুধুমাত্র ইউটিউবেই ৪০ লক্ষ ছুঁইছুঁই। সময় যত এগিয়েছে সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়।রোম্যান্স থেকে অ্যাকশন, কমেডি থেকে ইমোশন– পুরোদস্তুর বাণিজ্যিক ছবির সমস্ত রসদ মজুত রয়েছে এই ছবিতে। ‘পাঠান’ ঝড় থামবার আগেই ‘জওয়ান’ নিয়ে উচ্ছ্বাস শুরু।

 

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
95 এগিয়ে
বিজেপি
193 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে