Sunday, June 7, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট। সেমিফাইনালে এফসি গোয়াকে হারাল ২-১ গোলে। বাগানের হয়ে দুই গোল জেসন ক‍্যামিন্স এবং সাদিকু। এই জয়ের ফলে রবিবার ফের ডার্বি হবে যুবভারতীতে।

২) খেলা দেখতে গিয়ে মৃত্যু হল এক ফুটবল সমর্থকের। বৃহস্পতিবার ছিল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মহামেডান স্পোর্টিং বনাম আর্মি রেডের খেলা। সেই ম্যাচ দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হন মহমেডান সমর্থক শেখ সিরাজউদ্দিন।

 

৩) বৃহস্পতিবার বড়সড় ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৩-২০২৮ ক্রিকেট সাইকেলে বিসিসিআইয়ের মিডিয়া স্বত্ত্ব পেল রিল্যায়েন্সের সহযোগী সংস্থা ভায়াকম-১৮। আগামী পাঁচ বছর তারাই টিভি এবং মোবাইলে ভারতের ঘরের মাঠের খেলাগুলি দেখাবে।

৪) আগামিকাল এশিয়া কাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে রোহিত শর্মাদের সর্তক করলেন দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় স্পিনারের মতে, পাকিস্তানের ক্রিকেটারেরা যে ছন্দে রয়েছেন তাতে তাঁদের হারানো সহজ হবে না।

৫) এবার বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল ভারতীয় ফুটবলে। বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের জেরে উত্তাল ভারতীয় ফুটবল। অভিযোগ, মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ চলাকালীন কিছু লাল-হলুদ সমর্থক বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন নর্থইস্ট সমর্থকদের উদ্দেশ্যে।

আরও পড়ুন:খেলা দেখতে এসে মাঠে অসুস্থ হয়ে মৃ.ত্যু মহামেডান সমর্থকের

 

 

 

 

 

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...